দক্ষিণী ছবিতে ইলিয়েনাকে বয়কটের ডাক

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০৯:০৭ পিএম

দক্ষিণী ছবি দিয়েই ক্যারিয়ার শুরু করে একের পর এক জনপ্রিয় ছবি উপহার দেয়ার পরও বলিউড তারকা ইলিয়েনা ডি’ক্রুজকে বয়কটের ঢাক দিয়েছেন সেখানকার প্রযোজকরা।

হঠাৎ করে ইলিয়েনা এমন কি করলেন যে, তাকে নিষিদ্ধ করার মতো অবস্থানে চলে গেলেন দক্ষিণের চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকরা। যা দেখে রীতিমতো হতবাক ইলেয়ানা অনুরাগীরা।

জানা গেছে, একটি দক্ষিণী ছবির জন্য পুরো টাকা নিয়ে শ্যুটিং করতে আসেনি অভিনেত্রী। সেই থেকেই বচসা শুরু। ছবির প্রযোজকের বড় ক্ষতি হয়েছে ‘বরফি’ খ্যাত নায়িকার জন্য।

image


যদিও এই প্রসঙ্গে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো বিবৃতি মেলেনি। তাই এখন সত্যিই কি দক্ষিণী ছবিতে নিষিদ্ধ হলেন ইলিয়ানা? নাকি এ ঘটনা গুঞ্জনেই সীমাবদ্ধ থাকবে।

কয়েক মাস আগেই শোনা যায়, ইলিয়েনা অসুস্থ। হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ছবি দেখেন। শরীরে পানির পরিমাণ কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে।

তেলুগু ছবি ‘দেবাদাসু’ দিয়ে অভিনয়ে হাতেখড়ি দেন ইলেয়েনা ডি’ক্রুজ। দক্ষিনী ছবির পাশাপাশি বলিউডেও সমানে অভিনয় করেছেন তিনি। 

image


২০১৪ সালে অনুরাগ বসু পরিচালিত বরফি ছবিতে নজর কাড়া সাফল্য পেয়েছিলেন তিনি। অক্ষয় কুমারের সঙ্গে রুস্তম ছবিতেও বেশ প্রশংসা পান ইলেয়েনা। 

কিন্তু বলিউডে মাটি শক্ত করতে পারেননি। অস্ট্রেলিয় চিত্রগ্রাহকের সঙ্গে সম্পর্ক ভাঙার পর বর্তমানে ক্যাটরিনা কাইফের এক ভাইয়ের সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে।

সম্প্রতি ‘কফি উইথ করণ’ শোতে ক্যাটরিনাকে ইলেয়েনা ও তার ভাইয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে কৌশলে তা এড়িয়ে যান ক্যাটরিনা কাইফ।


একাত্তর/এসি

বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম- বিজয় থালাপাতি। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ইতিহাস গড়েছে। রূপালি পর্দার ম্যাজিক এবার ব্যালট বক্সেও...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর