গাজীপুরে ডাকাতের ছুরিতে নিহত কলেজছাত্র

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১১:৫৯ এএম

গাজীপুর মহানগরে ডাকাতের ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। রোববার (১২ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে সালনা মোল্লা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত মাহিউস সুনান চৌধুরী ওই এলাকার জালাল উদ্দিন চৌধুরীর ছেলে। তিনি এবার এইচএসসি পাস করেছেন। 

নিহতের মা মেহজাবিন চৌধুরী জানান, রাত তিনটার দিকে ৫-৬ জনের একটি ডাকাতদল জানালার গ্রিল কেটে তাদের ঘরে ঢোকে। এরপর তারা তার হাত-পা ও মুখ বেঁধে তার ছেলের ঘরে প্রবেশ করে তাকেও হাত-পা বেঁধে অস্ত্রের মুখে ঘরের ভেতর থাকা পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুটে নেয়।

এসময় ডাকাতরা তার ছেলেকে ধারালো অস্ত্রের দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে তিনি তার ছেলের ঘরে প্রবেশ করে শরীরে রক্ত মাখা ও হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান। 

আরও পড়ুন: মানিকগঞ্জে শিক্ষা সফরের বাসে আগুন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাটি ডাকাতি না শত্রুতাবশত নাকি অন্য কোন বিষয় তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসজে

দেশের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা দুর্ঘটনায় ও হত্যাকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন, নীলফামারী ও মানিকগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনজন, কক্সবাজার...
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী অঞ্চলের অন্যতম ত্রাস ও কুখ্যাত ডাকাত মো. আজিম ব্যাপারীকে (৩২) দুই সহযোগীসহ আবার গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের আস্তানা থেকে একটি দেশীয়...
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ডাকাত দলের সদস্যদের হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তিন সদস্য। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর