পক্ষপাতমূলক আচরণ করলে ব্যবস্থা নেওয়া হবে: সিইসি

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০৬:২৭ পিএম

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচনী কর্মকর্তাদের কেউ পক্ষপাতমূলক আচরণ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১৩ মার্চ) নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচনে পেশাগত কাজ করার ক্ষেত্রে সাংবাদিকদের নীতিমালা প্রস্তুত করতে নির্বাচন কমিশনের সঙ্গে সাংবাদিকদের এই মতবিনিময় সভা হয়।

সিইসি বলেন, গণমাধ্যম নির্বাচন কমিশনের প্রতিপক্ষ নয়। আগামী নির্বাচনকে বিতর্কের ঊর্ধ্বে ও গ্রহণযোগ্য করতে কমিশন সর্বাত্মক চেষ্টা করবে।

হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের সময় যাতে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক নির্বিঘ্নে চলতে পারে সেদিকে নজর দেওয়া হবে। সরকারেরও উচিত এদিকে দৃষ্টি দেওয়া।

তিনি বলেন, স্বচ্ছতার অভাবে একাদশ সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছে। সেজন্য সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখা হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকার স্বচ্ছতা বিশ্বাস করলে ও ভালো নির্বাচন চাইলে ভোটের দিন নেটওয়ার্কের গতি কমিয়ে দেওয়া ঠিক হবে না।


একাত্তর/এআর

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের চলমান বিশেষ অভিযানে ১ মে থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
জাতীয় নির্বাচন সুন্দরভাবে আয়োজন করতে পারলেও আগামীতে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা নির্বাচন কমিশনের (ইসি) জন্য একটি বড়ো চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম...
দেশে শুধু একটি নয়, ধারাবাহিকভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন আজ বুধবার (১৩ মে) শুরু হচ্ছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর