বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

রাদওয়ান ববির প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০৭:১৫ পিএম

ঐতিহাসিক সাত মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের বিষয়টি কোনো রাজনৈতিক চমক নয় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

গেলো সাত মার্চেই সেই ঘটনার পরই জল্পনা ছড়িয়ে পরে, রাদওয়ান ববি কি শেখ হাসিনার পর আওয়ামী লীগের হাল ধরবেন কি না। খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে এনিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে আওয়ামী লীগ সভাপতি ওপরের কথা জানিয়েছে দেন।

জবাবে এমন কোনো কিছুর পরিকল্পনা নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের দুই বোনের পাঁচ সন্তান। তারা সবসময় আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। আজকে সিআরআইসহ যত গবেষণামূলক কাজ বলেন তারা করে যাচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি।

image


আওয়ামী লীগের সভাপতি আরও বলেন, আজকে যে দক্ষ জনশক্তি, এটার পেছনেও তাদের কিছু অবদান আছে। অটিজম নিয়ে কাজ করছে। তারা কিন্তু দেশের জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু সে রকম কোনো উদ্দেশ্য ছিলো না। তারা রাজনৈতিক অভিলাষ নিয়ে কাজ করে না। দেশের জন্য মানুষের জন্য তারা সবসময়ই কাজ করে।

আরও পড়ুন: এখন ভোট চুরির কোন সুযোগ নেই: হাসিনা

প্রধানমন্ত্রী বলেন, সাতই মার্চ ববির ফুল দিতে যাওয়ার পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। পরিবারের সদস্য হিসেবে ফুল দিয়েছে সে। আপনার দেখছেন, আমার পরিবারের সদস্যরা দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তারা গোপন অ্যাম্বিশন নিয়ে কাজ করেন না। রাজনৈতিক অভিলাষ নিয়ে কাজ করে না।

সদ্য সমাপ্ত কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন কমিশনকে অবাধ ও নিরপেক্ষ করে গড়ে তোলা হয়েছে।আওয়ামী লীগের আমলে ভোট চুরির সুযোগ নেই। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে উন্নয়ন হয় তা প্রমাণ করেছে আওয়ামী লীগ।


একাত্তর/আরএ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর