ইকুয়েডরে ভূমিকম্পে নিহত ১২

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১০:০৫ এএম

ইকুয়েডরের দক্ষিণ উপকূলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মার্চ) বিকেল পাঁচটায় আঘাত হানা ছয় দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের পর বেশ কয়েকটি শহরে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ভূমিকম্পের কেন্দ্রেস্থল ছিল ইকুয়েডরের দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াকিল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে বালাওয়ের কাছে। শহরটিতে প্রায় ৩০ লাখ মানুষ বাস করে। 

বিবিসির খবরে জানা গেছে, দক্ষিণের প্রদেশ এল ওরো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ধসে পড়া বাড়ির ভিতরে অনেকে আটকে আছেন। 

এল ওরোতে ১১ জন এবং আজুয়ায় প্রদেশে একজনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ম্যাগালি এসকান্ডন নামের কুয়েনকার এক ব্যবসায়ী বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমি রাস্তায় বেরিয়ে দেখি লোকেরা আতঙ্কে গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করেছে।  

আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট গুইলারমো লাসো ইকুয়েডরবাসীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি জরুরি সহায়তা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।


একাত্তর/এসজে

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর