স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশুর মৃত্যু

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০৭:২৭ পিএম

নওগাঁর আত্রাইয়ে মায়ের হাত ধরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় অটোরিকশার চাপায় ফাতেমা খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলার আত্রাই-ভবানীগঞ্জ রাস্তার জাতআমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ভ্যানটি জব্দ করেছে।

নিহত ফাতেমা খাতুন উপজেলার জাতআমরুল উত্তরপাড়া গ্রামের উজ্জল হোসেনের মেয়ে এবং আহসানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, ফাতেমা খাতুনের স্কুল ছুটি হলে বাড়ি ফিরছিল মায়ের সাথে। এ সময় তার ছোটভাই মায়ের কোলে ছিলো। পথিমধ্যে আত্রাই-ভবানীগঞ্জ রাস্তার আমরুল সাইদের বাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা টিন বোঝাই একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক রোকসানা হ্যাপি জানান, শিশুর মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের সূত্রে জানানো হয়, মাথায় আঘাতের কারণেই ফাতেমার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ১৫ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর