গাজীপুরে বিদেশি পিস্তল ও মাদকসহ তরুণ গ্রেপ্তার

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ০২:২৩ পিএম

গাজীপুরের কাশিমপুরে বিদেশি পিস্তল ও ফেনসিডিলসহ এক তরুণকে গ্রেপ্তার করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। 

রোববার (৩ এপ্রিল) দুপুরে জিএমপি কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার রেজওয়ান আহম্মেদ। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম নগরের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ পুকুরপাড় এলাকার হাবিবুর রহমানের ছেলে। 

অতিরিক্ত উপ-কমিশনার রেজওয়ান আহম্মেদ জানান, শনিবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে গ্রেপ্তারকৃতের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চাইনিজ কুড়াল ও বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ করা হয়। এসময় তার সহযোগী একই এলাকার লাবিব মোল্লার ছেলে আজিজ মোল্লা পালিয়ে যায়।

আরও পড়ুন: পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বৃদ্ধ নিহত 

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফীউল করিম জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক মাদক বিক্রেতাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 


একাত্তর/জো 

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর