গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়রের দুর্নীতির তথ্য নিচ্ছে দুদক

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০৮:৩৫ পিএম

গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে ৬০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। সেসব অভিযোগ বিষয়ে প্রাথমিক তথ্য নিচ্ছে দুদক।

ভারপ্রাপ্ত মেয়র কিরনের দুর্নীতির অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার জহুরুল হক।

২০২১ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির দায়ে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম বরখাস্ত হলে কিরন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। যদিও এনিয়ে কথা উঠেছিলো।

ভারপ্রাপ্ত মেয়র পদে বসে মাত্র দেড় বছরে দুর্নীতির মাধ্যমে ৬০০ কোটি টাকার সম্পদ অর্জনের খবর আসে গণমাধ্যমে। ভালুকায় ২০০ বিঘা জমির উপর কারখানা নির্মাণ, অর্পিত সম্পত্তি দখলসহ দুর্নীতির বেশ কিছু অভিযোগ উঠে আসে গণমাধ্যমের এসব প্রতিবেদনে।

এসবের মধ্যেই গেলো ২৮ ফেব্রুয়ারি গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দেয় হাইকোর্ট। চার মাসের মধ্যে অনুসন্ধান শেষ করে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়।

কিরণের নানা দুর্নীতির এসব অভিযোগ এরইমধ্যে সরকারের বিভিন্ন সংস্থাকে দেয়া হয়েছে। অভিযোগ এসেছে দুদকেও। তবে এখনো তার বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়নি কমিশন।

দুদক কমিশনার জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে কিরণের বিষয়ে দুর্নীতির অভিযোগের সত্যতা মিললেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক।

তিনি আরো জানান, অর্থ আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনুসন্ধান চলছে দুদকে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্বৈরশাসক এরশাদের জাতীয় পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি হয় আসাদুর রহমান কিরনের।

এরপর গাজীপুরের হাসান উদ্দিন সরকার এবং আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নুরুল ইসলাম সরকারের ছত্রছায়ায় টঙ্গীতে রাজনৈতিক জীবন শুরু কিরনের।

আরও পড়ুন: যেসব কারণে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা গেলো না

পর্যায়ক্রমে তিনি টঙ্গী পৌরসভার কমিশনার এবং এর ২০১৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হন। কমিশনার নির্বাচিত হয়েই কিরন দুর্নীতিতে জড়িয়ে পরেন।

২০১৩ সালে গাজীপুর সিটির প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক মান্নান সাময়িক বরখাস্ত হলে কিরন নানা কায়দায় প্যানেল মেয়র এবং ভারপ্রাপ্ত মেয়র নির্বাচিত হন।

একাত্তর/আরএ

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর