বাস, ভ্যান ও সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ভ্যানযাত্রী নিহত

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১১:৩৮ এএম

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের সাথে ব্যাটারি চালিত ভ্যান ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ভ্যানযাত্রী নিহত এবং বাইসাইকেল চালক ও ভ্যানচালক আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানযাত্রী লাভলু শেখ (৫০) উপজেলার উজলপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভ্যান ও বাইসাইকেলটি ফলতিতা থেকে ফকিরহাটের দিকে আসছিল। এসময় ঢাকাগামী রবি এক্সপ্রেস নামে যাত্রীবাহী একটি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইসাইকেলকে ও পরে যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত বাইসাইকেল চালক শাজাহান মোল্লা (৬৫), ভ্যানচালক আবুল কালাম (৫০) ও ভ্যানযাত্রী লাভলু শেখকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক লাভলু শেখকে মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সবুজ শেখ জানান, ভ্যানচালক লাভলু শেখকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। আহতের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: পদ্মায় জেলের জালে ২০ কেজির বোয়াল, ৪৭ হাজারে বিক্রি

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, ভ্যানযাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

একাত্তর/জো

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর