মুগডাল ক্ষেতে গৃহবধূর মরদেহ, স্বামী-সতীনসহ গ্রেপ্তার তিন

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০১:০৬ পিএম

পটুয়াখালীর দশমিনায় মুগডাল ক্ষেত থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূকে নির্যাতন ও শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগে তার স্বামী ও সতীনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার সকাল ১০টায় রণগোপালদি ইউনিয়নের দক্ষিণ রণগোপালদী গ্রামে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায় পুলিশ। 

জানা গেছে, নিহত লাইলী বেগম ওই গ্রামের ফোরকান শিকদারের প্রথম পক্ষের স্ত্রী। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহতের স্বামী ফোরকান শিকদার, তার দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগম ও তাদের সহযোগী মঙ্গল গাজী। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, ফোরকান শিকদারের দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম পক্ষের স্ত্রী লাইলী বেগমের সাথে দাম্পত্য কলহ চলে আসছিল। শনিবার সকাল সাতটায় লাইলী বেগমের মরদেহ বাড়ির কাছে মুগডাল ক্ষেতের মধ্যে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা।  

এসময় তার স্বামী ফোরকান শিকদার ও তার দ্বিতীয় পক্ষের স্ত্রী মমতাজ বেগম বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদেরকে ধাওয়া করে ধরে ফেলেন। এসময় আটক করা হয় মঙ্গল গাজী নামে ফোরকান শিকদারের সহযোগীকে।  

পরে দশমিনা থানা পুলিশকে খবর দিলে সকাল দশটায় ঘটনাস্থলে আসে পুলিশ। সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় তারা। আর নিহতের বাবা শামসুল হক সরদারের অভিযোগের ভিত্তিতে আটক তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহতের সাথে তার স্বামী ও সতীনের সাথে দাম্পত্য কলহ চলে আসছিল। এর জের ধরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে।  

আরও পড়ুন: নৌকাডুবিতে নিখোঁজ বরসহ চারজনের সন্ধান মেলেনি এখনও

তিনি আরও জানান, সুরতহাল রিপোর্টে নিহতের মুখমণ্ডলে, গলায় ও অভ্যন্তরীণ আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে নিহতের বাবা শামসুল হক সরদার বাদী হয়ে হত্যা মামলার প্রক্রিয়া চলছে। 


একাত্তর/এসজে

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর