রেল লাইনের পাশে মিললো নবজাতকের মরদেহ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০৮:৪৯ পিএম

কুড়িগ্রামে রেল লাইনের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে, নবজাতকটির বয়স ছয় থেকে সাত মাস। এ ঘটনায় এখনও কাউকে শনাক্ত করা যায়নি।

রোববার (৩০ এপ্রিল) সকালে জেলার রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকায় রেললাইনের পাশ থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে রেল লাইনের পাশে নবজাতকের মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে উদ্ধার করে। 

আরও পড়ুন: শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রাহক বিক্ষোভ

রাজারহাট থানার  অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হীল জামান বলেন, নবজাতকটির বয়স ছয় থেকে সাত মাস। আইনি বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবেন।


একাত্তর/এসি

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
জামায়াতে ইসলামী বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের কল্যাণে কিছু করেনি দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...
১১ দলীয় ঐক্য বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ছড়িয়ে পড়া অভূতপূর্ব বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের দায় সরাসরি অভিবাসীদের ওপর চাপিয়ে ফের চরম বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...
বর্তমান সরকার দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষকে সাথে নিয়ে এক ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে তুলতে চায় বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে, সরকার যখন সবাইকে সাথে নিয়ে...
আগামী ২৬ অক্টোবর সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্ব এশিয়ার এই পরাশক্তির সাথে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগের সুদৃঢ় সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতেই প্রধানমন্ত্রীর...
হাড় ক্ষয়জনিত জটিল রোগ অস্টিওপোরোসিস প্রতিরোধ ও চিকিৎসার সুফল সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে ৬৪ জেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর