‘তারেককে দেশে ফেরানো নির্ভর করছে যুক্তরাজ্যের ওপর’

আপডেট : ০২ মে ২০২৩, ০৯:০৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার আদালতের রাঐ বাস্তবায়নের জন্য বিএনপির দণ্ডপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তবে সব কিছু নির্ভর করছে যুক্তরাজ্য সরকারের ওপর।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকাকে ২৯ এপ্রিল দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মঙ্গলবার ওই সাক্ষাৎকারটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, তিনি সেখানে (ইউকে) আছেন। অপরাধী যেই হোক, তাদের ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে হবে। এ ব্যাপারে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন এটা সম্পূর্ণ ব্রিটিশ সরকারের ওপর নির্ভর করছে। তারা কি তাকে সেখানে রাখবে নাকি শাস্তি কার্যকর হতে দেবে? এটা সম্পূর্ণভাবে তাদের ওপর নির্ভর করছে।’

সরকার প্রধান আরও বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বদা উদ্যোগ রয়েছে। তিনি মানিলন্ডারিং, অস্ত্র চোরাচালান, দুর্নীতি এবং ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বেশ কয়েকটি মামলার উল্লেখ করেন। তাদের বিরুদ্ধে এরকম আরো অনেক মামলা বিচারাধীন রয়েছে।

হাসিনা বলেন, তারেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বন্ডে সই করে দেশ ত্যাগ করেন। তাই আমরা চাই এই মামলার রায় কার্যকর করতে যত দ্রুত সম্ভব তাকে দেশে ফিরিয়ে আনা হোক।

এর আগে ভিওএ সাংবাদিক তারেককে বাংলাদেশে ফিরিয়ে নেয়ার বিষয়ে যুক্তরাজ্য সরকারের সাথে প্রধানমন্ত্রীর কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চেয়েছিলেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই। এক পর্যায়ে আমরা বারবার যুক্তরাজ্য সরকারের সাথে যোগাযোগ করেছি।’

সূত্র: ইউএনবি



একাত্তর/এআর

যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ার পর জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য ও চীন থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক দল।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যুক্তরাজ্য বাংলাদেশকে সহায়তা দিতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। 
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ‘উইমেন ইন ডিপ্লোমেসি’ পুরস্কারে ভূষিত হয়েছেন। লন্ডনে কর্মরত নারী কূটনীতিকদের পেশাদারিত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর