শিগগিরই করোনা টিকার নতুন কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৩ মে ২০২৩, ০৪:১০ পিএম

করোনার অমিক্রন ও ডেলটা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শিগগিরই টিকা কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এই টিকা বাইভ্যালেন্ট কম্বাইন্ড ডোজ হিসেবে দেয়া হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, টিকার বণ্টন সমভাবে না হলে তা ঝুঁকি কমবে না।

বিশ্বের বিভিন্ন দেশে আবারও করোনার সংক্রমন বাড়ছে। প্রতিবেশী ভারতে করোনার ওমিক্রন ধরনটির নতুন একটি উপধরণের সংক্রমন বাড়ছে। যার নাম দেয়া হয়েছে এক্সবিবি ওয়ান ওয়ান সিক্স ওয়ান। যাকে ওমিক্রমনের চেয়ে বেশি সংক্রমনশীল বলছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

image


স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা টিকার মেয়াদ থাকে ছয় থেকে সাত মাস। সেই হিসেবে দেশে যারা প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছিলেন তাদের সবারই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার উপস্থিতি কমেছে। 

সে কারণেই নতুন করে টিকা কর্মসূচি শুরুর কথা ভাবছে স্বাস্থ্যমন্ত্রণালয়। দেশে টিকার মজুদ শেষ হয়েছে অনেক আগেই। নতুন করে বিশ্বস্বাস্থ্য সংস্থার মাধ্যমে ৩১ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। যার ১১লাখ টিকা এরিমধ্যে দেশে পৌঁছেছে। বাকি ২০ লাখ টিকা দেশে পৌঁছালে এর বিতরণ কর্মসূচি চূড়ান্ত করা হবে। তবে এটি হবে একটি বিশেষ বুস্টার ডোজ। যাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট কম্বাইন্ড বুস্টার ডোজ। 

image


মন্ত্রী জানান, যাদের বয়স ১২ বছরের বেশি, তাদের এই বাইভ্যালেন্ট কম্বাইন্ড ডোজ দেয়া হবে। 

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বেনজির আহমেদ বলেন, সমভাবে টিকার বন্টন না হলে ঝুঁকি কমানো যাবেনা। 

আরও পড়ুন: রাজশাহীর আম মিলবে ৪ মে থেকে, সূচি প্রকাশ

এর আগে সারাদেশে ১৫ কোটিরও বেশি মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছে সাড়ে ১৪ কোটি মানুষ। আর তৃতীয় বা বুষ্টার ডোজ দেয়া হয়েছে সাত কোটি মানুষকে। 


একাত্তর/এসি

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরোনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুত বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে তৃতীয় ও চতুর্থ ডোজ টিকাদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী এই ক্যাম্পেইন চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।মঙ্গলবার স্বাস্থ্য...
তিন বছরে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করতে নতুন করে প্রায় ৭০ হাজার জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে ২০ হাজার চিকিৎসক, ৩০ হাজার নার্স এবং ২০ হাজার জন অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হয়েছে বলে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর