ডাকাত সন্দেহে গাছে বেঁধে নির্যাতনে একজনের মৃত্যু

আপডেট : ০৪ মে ২০২৩, ০৪:৩২ পিএম

গাজীপু‌রের শ্রীপু‌রে ডাকাত স‌ন্দে‌হে গাছে বেঁধে নির্যাতনের পর এক ব্যক্তির  মৃত‌্যু হ‌য়ে‌ছে। 

বুধবার দিবাগত রাত দুইটার দিকে বেড়াবাড়ি এলাকার মোশাররফ হো‌সেনের বা‌ড়ি‌তে ডাকাতি সংঘটিত হওয়ার পর এ হত্যাকাণ্ডের ঘটনার ঘ‌টে।  

জানা গেছে, নিহত সুলতান হো‌সেন গাজীপু‌রের কাপা‌সিয়া উপজেলার সূর্য নারায়ণপুর বিলপাড় এলাকার মৃত হাসু মুন্সির ছেলে। 

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত ১টার দিকে সঙ্ঘবদ্ধ ডাকাতদলের ৫-৬ জন সদস্য মোশাররফের বাড়িতে ঢুকে ঘরের দরজা বন্ধ করে লোকজন‌কে মারধর কর‌তে থা‌কে। 

এসময় ওই বা‌ড়ির কমপ‌ক্ষে চারজন আহত হয়। তা‌দের চিৎকা‌রে আশপা‌শের লোকজন এগিয়ে আসার পর বা‌কিরা পা‌লি‌য়ে গে‌লেও সুলতান হো‌সেন নামে একজনকে আটক করা হয়।

পরে তাকে ডাকাত সন্দেহ গাছের সঙ্গে বেধে রাতভর নির্যাতন করা হয়। এক পর্যায়ে তার মৃত‌্যু হ‌লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে  মরদেহ উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ম‌র্গে পাঠায়। 

আরও পড়ুন: ডাকাতের ভয়ে নদীতে ঝাঁপ, দু'দিন পর মিললো মরদেহ

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে পাঠানো হয়েছে। নিহত সুলতানের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।


একাত্তর/এসজে

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
রাজধানী ঢাকাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যেই দেশের আটটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির এই সম্ভাবনার মধ্যেও বাতাসে...
২০২২ সালের পর থেকে দেশের যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের অবসর ভাতা পাননি, তাদের বকেয়া ভাতা দ্রুত পুনরায় চালু করছে সরকার। ইতিমধ্যে দুই হাজার কোটি টাকার থোক বরাদ্দ পাওয়া গেছে। আগামী এক মাসের মধ্যেই এর...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর