সাতক্ষীরায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

আপডেট : ০৫ মে ২০২৩, ০৫:৩৩ পিএম

সাতক্ষীরার কলারোয়ায় নিজের পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার সকালে সাতক্ষীরা র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর জেএম গালিব হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে ওই ব্যক্তি তার পুত্রবধূকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। এসময় ওই নারীর চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এলে ওই ব্যক্তি পালিয়ে যান। 

এ ঘটনায় সেদিনই ভুক্তভোগীর বোন বাদী হয়ে কলারোয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ, শেরপুরে কৃষক নিহত

আসামি যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা এলাকায় আত্মগোপন করে আছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এবং যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর আসামিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র‍্যাব-৬। 


একাত্তর/এসজে
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সাতক্ষীরা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি...
সাতক্ষীরায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে জেলার তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর