ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে থাকছে না তিন ঘণ্টার কোনো পরীক্ষা

আপডেট : ০৬ মে ২০২৩, ০৫:৫৬ পিএম

ষষ্ঠ আর সপ্তম শ্রেণির নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের সামষ্টিক মূল্যায়নে তিন ঘণ্টার কোনো পরীক্ষা থাকছে না। পরীক্ষার শুরুর অন্তত দেড় সপ্তাহ আগেই শুরু হবে সামষ্টিক মূল্যায়নের কাজ।

তবে কোন প্রক্রিয়ায়, কোন বিষয়ে কেমন প্রশ্ন হবে তা এখনো স্পষ্ট করে নি এনসিটিবি। যদিও শিক্ষকরা বলছেন, নতুন এই প্রক্রিয়া আগেভাগে জানানো প্রয়োজন ছিল। 

শিখনকালীন মূল্যায়ন বা বছর ব্যাপী শিক্ষার্থীরা কতোটা শিখছে তা নিরূপন শুরু হয়েছে আগেই। তবে সামনে এসেছে পহেলা জুন থেকে শুরু হতে যাওয়া অর্ধবার্ষিকী পরীক্ষা নিয়ে। কোন প্রক্রিয়ায় হবে ষষ্ঠ আর সমপ্ত শ্রেনীর পরীক্ষা?

শিক্ষকরা বলছেন এ বিষয়ে আগেই ধারনা পাওয়া গেলে নতুন বিষয়ে খাপ খাওয়াতে সুবিধা হতো। যেখানে অনেক প্রতিষ্ঠানেই শিক্ষক স্বল্পতাসহ নানা কারিগরি সঙ্কট আছে। 

শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড বলছে ১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারণ করা হলেও মূলত শিক্ষার্থীদের সামষ্টিক মূল্যায়নের কাজ শুরু হবে তারও দেড় সপ্তাহ আগে থেকে। 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মশিউজ্জামান জানান, সামষ্টিক মূল্যায়নের জন্য কয়েকটা ক্লাসও বরাদ্দ থাকবে। 

পরীক্ষার দিন শিক্ষার্থীরা একটি প্রেজেন্টশন করবেন। যা দলীয় বা একক হতে পারে। শিক্ষার্থীদের ১০টি বিষয়ের সামষ্টিক মূল্যায়নের পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে বলেও জানায় এনসিটিবি। 

তবে বিষয়টা এখনও স্পষ্ট নয়। শিক্ষার্থীর পারদর্শীতা নির্ণয়ে নম্বরের পরিবর্তে তিনটি জ্যামিতির ধাপ ব্যবহার করা হবে। তিন ধাপে চতুর্ভুজ বৃত্ত আর ত্রিভুজ আকার ব্যবহার করা হবে।


একাত্তর/এসি

আগামী বছর (২০২৬) ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই নতুন নিয়ম কার্যকর হবে জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি বলছে, তারা কোনো অতিরিক্ত ফি ছাড়াই পেপার বেজড থেকে সিডিটির (কম্পিউটার ডেলিভারড টেস্ট)...
২০২৫ সালের এইচএসসি–আলিম এবং সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে শিক্ষাবোর্ড।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও হতাহতের ঘটনায় সারাদেশে শোক দিবস পালিত হচ্ছে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হবে। দুপুর ২টায় স্ব স্ব শিক্ষা বোর্ড ফল প্রকাশ করবে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর