কুয়াকাটায় পর্যটকদের মারধর ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার দুই

আপডেট : ০৭ মে ২০২৩, ০১:১১ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে মহিপুর থানায় সোপর্দ করেছে টুরিস্ট পুলিশ।

শনিবার সন্ধ্যায় পৌর শহরের আনন্দ বাড়ি গেস্ট হাউজের সামনে এ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় পর্যটক সাব্বির হোসেন মহিপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে রাতে মামলা দায়ের করেন।  

জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহিপুরের বাসিন্দা মো. বাইজিদ ও তানভির ওরফে শান্ত। তাদের বয়স ১৭ থেকে ১৯ বছরের মধ্যে।

কুয়াকাটা টুরিস্ট পুলিশের পরিদর্শক (ওসি) হাসনাইন পারভেজ জানান, শনিবার সন্ধ্যায় আনন্দ বাড়ি গেস্ট হাউজের সামনে কয়েকজন নারী ও পুরুষ পর্যটকের পথরোধ করে ওই সংঘবদ্ধ গ্রুপের সদস্যরা।

এসময় তারা পর্যটকদের মারধর করে সাথে থাকা ১৩ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। 

পর্যটকরা বিষয়টি টুরিস্ট পুলিশের অভিযোগ কক্ষে জানালে তারা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করে মহিপুর থানায় সোপর্দ করেন।

আরও পড়ুন: পাংশায় শিক্ষক হত্যায় তিনজন গ্রেপ্তার

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, দুইজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হয়েছে । এ চক্রের পলাতক অপর সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


একাত্তর/এসজে

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ স্লুইস খালের ওপর নির্মিত একটি ঝুঁকিপূর্ণ লোহার সেতু ভেঙে পড়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। 
পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সোয়া ১০টার দিকে গলাচিপা গ্রামীণ ব্যাংকের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর