জেদ্দা হয়ে ঢাকায় ফিরলেন ১৩৬ সুদান প্রবাসী

আপডেট : ০৮ মে ২০২৩, ০৪:০২ পিএম

গৃহযুদ্ধে জর্জরিত সুদানে আটকে থাকার পর সৌদি আরবের জেদ্দা হয়ে থেকে ঢাকায় ফিরেছেন ১৩৬ প্রবাসী বাংলাদেশি। 

সংঘাতময় সুদান থেকে প্রবাসীদের প্রথম এই দল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সোমবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

এসময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

সুদানে ভয়াবহ লড়াইয়ের মধ্যে বাংলাদেশিদের সেখান থেকে সরিয়ে নেয়ার উদ্যোগ নেয় সরকার। রোববারই এসব প্রবাসীদের সৌদি এয়ার ফোর্সের বিশেষ ফ্লাইটে জেদ্দায় নিয়ে যাওয়া যায়। সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তাদের দেশে নিয়ে আসা হলো। 

সুদানে প্রায় ১৫০০ বাংলাদেশি রয়েছেন; যাদের মধ্যে প্রায় ৭০০ জন দেশে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন। বাকীদেরও পর্যায়ক্রমে ফিরিয়ে আনা কাজ চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। 

তিনি বলেন, সুদানে থাকা আরো ৬ শো প্রবাসী নিবন্ধন করেছেন। তাদের সবাইকে ফেরত আনার প্রক্রিয়া চলছে। 

আরও পড়ুন: নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে: প্রধানমন্ত্রী

গত ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। দুই সপ্তাহের ভয়াবহ এ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাঁচশোর বেশি মানুষ। 

প্রাণঘাতী সংঘাতের শুরু থেকেই সেখানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয় সরকার। 


একাত্তর/আরবি 

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের উপযুক্ত পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহবান জানিয়েছে ঢাকা। রোববার দুপুরে, এক সং‌ক্ষিপ্ত ব্রিফিং‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এ...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
ঢাকা থেকে কক্সবাজারগামী নোভো এয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায় প্রায় ৪০ থেকে...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর