রিজার্ভ নিয়ে কোনো চিন্তা নেই: প্রধানমন্ত্রী

আপডেট : ১৬ মে ২০২৩, ১০:২৯ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রিজার্ভ নিয়ে দেশে তেমন কোনো সংকট নেই। তিনি বলেন, তিন মাসের খাদ্য কেনার মতো ডলার যেন আমাদের হাতে থাকে, সেটা নিয়েই আমাদের চিন্তা। রিজার্ভ নিয়ে কোনো চিন্তা নেই। 

সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সরকার প্রধান। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

এ সময় এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা রিজার্ভ নিয়ে বলতে বলতে সবার মাথায় এটা ঢুকে গেছে। আমাদের রিজার্ভ এখনো যা আছে তাতে অন্তত এটুকু বলতে পারি, আমাদের এমন কোনো সংকট এভাবে নাই। তবে আমরা সবসময় রিজার্ভ ধরে রাখারই চেষ্টা করি।

ডলার সংকট নিয়ে এক প্রশ্নে শেখ হাসিনা বলেন, স্যাংশন কাউন্টার স্যাংশন। যার ফলে আজ সারা বিশ্বে মুদ্রাস্ফীতি বেড়েছে। পরিবহন পরিচালন ব্যয় বেড়ে গেছে। যে কারণে ডলার সংকট এখন সমগ্র বিশ্বেই রয়ে গেছে। তারপরও রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই।

সরকার প্রধান বলেন, করোনা অতিমারিতে আমদানি-রফতানি, বিদেশে যাতায়াত বন্ধ থাকায় আমাদের খরচও কমেছিল। তখন ডলার খরচ হয়েছিল শুধু ভ্যাকসিন কিনতে। বাকিটা আমরা ভালোভাবে রিজার্ভ রাখতে পেরেছিলাম। তারপর যখন অর্থনীতি মুক্ত হলো ডলার খরচও বেড়ে গেল। তারচেয়েও বড় কথা আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছি। আমাদের বিনিয়োগ বাড়ছে, উৎপাদন বাড়ছে, কাজেই ডলারের ওপর চাপ তো বাড়বেই।

আরও পড়ুন: ‘৭৫ পরবর্তী ক্ষমতাসীনরা ব্যস্ত ছিলেন নিজের ভাগ্য পরিবর্তনে’

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নেয়া ঋণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইওএমএফ তাদেরই ঋণ দেয়- যাদের ঋণ শোধের ক্ষমতা আছে। বাংলাদেশের অর্থনীতি অনাথ হয়ে যায় নাই। বাংলাদেশ যথা সময়েই ঋণ শোধ করে দেবে। 


একাত্তর/আরবিএস  

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৫ দশিমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে ডলার সংকট কিছুটা কমে এসেছে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.১৮ বিলিয়ন মার্কিন ডলারে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর