প্রধানমন্ত্রীকে হত্যা হুমকিদাতা কি গ্রেপ্তার, জানতে চায় হাইকোর্ট

আপডেট : ২২ মে ২০২৩, ০১:২৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া রাজশাহীর সেই বিএনপি নেতা গ্রেপ্তার হয়েছে কি না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া সোমবার সকালে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির বিষয়টি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে তোলেন। 

আদালত এসময় পুলিশের সবশেষ পদক্ষেপ জানতে চান এবং ওই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি রাষ্ট্রপক্ষকে অবহিত করতে নির্দেশ দেন। 

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। তার হুমকির ওই ভিডিও ভাইরাল হয়ে যায়। 

ভিডিওতে দেখা যায় বিএনপি নেতা চাঁদ জনসভায় বলছেন, ‘আর ২৭ দফা-১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করার দরকার আমরা করবো ইনশাআল্লাহ।’

চাঁদের বক্তব্য ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে রোববার বিবৃতিতে দিয়ে ওই বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে।

বিবৃতিতে বিএনপির নেতা চাঁদের বক্তব্যকে ‘রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ’ দাবি করে দলীয় প্রধানকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী লীগ।


একাত্তর/আরবি 

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
মোবাইল আর্থিক সেবা নগদে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর