ইভিএমে ভোট সুষ্ঠু হচ্ছে: স্বতন্ত্র প্রার্থী শাহনুর রনি

আপডেট : ২৫ মে ২০২৩, ১০:৩৫ এএম

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে ইভিএমে ভোট সুষ্ঠু হচ্ছে বলে জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি।

সকালে টঙ্গীর আহসানুল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতাল কেন্দ্রে ভোট দিয়ে তিনি এ মন্তব্য করেন।

একইসাথে এ স্বতন্ত্র মেয়র প্রার্থী বলেন, ফলাফল যাই হোক না কেনো, তা তিনি মেনে নেবেন।

রনি বলেন, কেন্দ্রের ভেতরের পরিবেশ ভালো। এই কেন্দ্রে তার পোলিং এজেন্ট আছে। মোটামুটি ভোটার উপস্থিতি আছে। রনি সাবেক জাতীয় পার্টির সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারের ভাইয়ের ছেলে। তবে এখন তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

বৃহস্পতিবার সকালে শুরু হওয়া গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ২০১৩ সালে সিটি করপোরেশন গঠিত হবার পর তৃতীয় নির্বাচন এটি। এই ভোটে মেয়র পদে লড়ছেন আট প্রার্থী।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিটি করপোরেশনের ৪৮০টি কেন্দ্রে রয়েছে। ৩৩৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী।

সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে লড়ছেন ৩৩৩ জন প্রার্থী।

সিটির ৫৭টি ওয়ার্ডে এই নগরের এবারের নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার আছে ১৮ জন।

আরও পড়ুন: গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

গাসিক নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এইচ এম কামরুল ইসলাম বলেন, প্রতিটি কেন্দ্রে ও কক্ষে একটি করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ব্যবহার করার জন্য পাঁচ হাজার ২৪৬টি ইভিএম আনা হয়েছে।


একাত্তর/আরএ

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর