ইভিএমে ভোট দিয়ে সন্তুষ্ট গাজীপুরের ভোটাররা

আপডেট : ২৫ মে ২০২৩, ০৫:২৮ পিএম

শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের ভোট। এবার সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়েছে। আর প্রথমবারের মতো ইভিএমে কম সময়ে ভোট দিয়ে সন্তুষ্ট গাজীপুরের ভোটাররা। একইসঙ্গে কেন্দ্রগুলোর পরিবেশ নিয়েও খুশি তারা। 

গাজীপুরের নতুন নগরপিতা নির্বাচনে বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ভোটাররা।  

ভোটাররা বলছেন, কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ছিলো না কোনো অভিযোগ।

তবে গাজীপুর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ইভিএম বিকল হয়ে প্রায় দেড় ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় কেন্দ্রের একটি বুথে ইভিএম বিকল হয়ে যায়। তবে বেলা ১১টার দিকে ওই বুথে আবার ভোট গ্রহণ শুরু হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম।

উল্লেখ্য, এবারই প্রথম গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সব কটি কেন্দ্রে ইভিএমে ভোট হয়েছে। 

আরও পড়ুন: এশিয়ার লৌহমানবী শেখ হাসিনা: ইকোনমিস্ট

গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার আর নারী ৫ লাখ ৮৬ হাজার, তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১৮ জন। 

অন্যদিকে এবার মেয়র পদে লড়ছেন ৮ প্রার্থী, সাধারণ কাউন্সিলর ২৪৬ আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন ৭৯ জন প্রার্থী। 

নির্বাচনের ৪৮০টি কেন্দ্রই ছিল সিসিটিভির নজরদারিতে। পাশপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত ছিল আইনশৃঙ্খলা বাহিনী।


একাত্তর/আরবিএস  

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর