ঈদের ট্রেনের টিকেট বিক্রি ১৪ জুন থেকে

আপডেট : ৩০ মে ২০২৩, ০১:৫০ পিএম

ঈদুল আযহা উপলক্ষ্যে বাড়ি ফেরা নিশ্চিত করতে ট্রেনের টিকেট বিক্রি শুরু হবে ১৪ জুন থেকে। আর নিয়মিত ট্রেনের পাশাপাশি ঈদ উপলক্ষ্যে চলাচল করবে আট জোড়া বিশেষ ট্রেন। 

মঙ্গলবার দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ঈদুল আযহা উপলক্ষে আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে ট্রেনের আগাম টিকেট বিক্রি। পশ্চিমাঞ্চলের সব আন্ত:নগর ট্রেনের টিকেট বিক্রি হবে সকাল ৮টা থেকে, আর পূর্বাঞ্চলের টিকেট বিক্রি হবে দুপুর ১২ টা থেকে। 

মন্ত্রী জানান, পবিত্র ঈদুল আযহায় ঈদের বিশেষ ট্রেন চলবে ৮টি। এসব ট্রেনের টিকিট শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। ঢাকা থেকে বহির্গামী আন্তঃনগর ট্রেনের মোট ২৯ হাজার আসন হবে।

এছাড়া ঢাকা-চিলাহাটি রুটে নতুন ট্রেন 'চিলাহাটি এক্সপ্রেস' ৪ জুন থেকে চলাচল শুরু হবে বলেও জানান রেলমন্ত্রী। 


একাত্তর/আরবি 

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দ রাখতে রেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
চ্যালেঞ্জ থাকলেও যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার শতভাগ তৎপরতা চালাবে উল্লেখ করে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এ বছর ঘরমুখো যাত্রীদের ট্রেনযাত্রায় বড় ধরনের সিডিউল বিপর্যয়...
ঈদুল আযহা উপলক্ষ্যে ট্রেনের ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রি শেষ দিন বৃহস্পতিবার (৬ জুন)। আজ বিক্রি হচ্ছে ১৫ জুনের আগাম টিকিট।
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর