জাতির কাছে 'আদিপুরুষ' নির্মাতার ক্ষমা চাওয়া উচিত: প্রিয়াঙ্কা

আপডেট : ১৭ জুন ২০২৩, ০৮:৫৭ পিএম

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা প্রভাস অভিনীত সিনেমা 'আদিপুরুষ' মুক্তির আগে-পরে জড়িয়েছে নানা বিতর্কে। পৌরাণিক মহাকাব্য 'রামায়ণ' অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। এরইমধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে সিনেমাটির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন হিন্দু সেনা সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্তা। 

অন্যদিকে মহারাষ্ট্রকেন্দ্রিক ডানপন্থী রাজনৈতিক দল শিবসেনার (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী শনিবার 'আদিপুরুষ' সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে "অকথ্য বা নোংরা সংলাপ" ব্যবহার করার অভিযোগ তুলেছেন। 

সিনেমায় রামায়ণের চরিত্রগুলোর প্রতি অসম্মান করা হয়েছে দাবি করে শিবসেনার এ নেতা বলেছেন, এ কারণে চলচ্চিত্র নির্মাতা ও কর্তৃপক্ষের ক্ষমা চাওয়া উচিত। 

এক টুইট বার্তায় তিনি বলেন, 'আদিপুরুষ'-এর সংলাপ লেখক, সেইসাথে পরিচালকের, বিশেষ করে ভগবান হনুমানের সংলাপের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। 

তিনি যোগ করেন, বিনোদনের নামে আমাদের শ্রদ্ধেয় দেবতাদের জন্য যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে তা দেখে প্রতিটি ভারতীয়র সংবেদনশীলতায় আঘাত লাগে। 

image


এসময় পরিচালকের উদ্দেশে তিনি আরও বলেন, আপনি রামকে নিয়ে একটি সিনেমা বানাচ্ছেন এবং বক্স অফিসে দ্রুত সাফল্যের জন্য মর্যাদার সমস্ত সীমা অতিক্রম করেছেন, যা অগ্রহণযোগ্য।  

এদিকে সিনেমার অ্যানিমেশন ও চরিত্রায়ন নিয়েও চলছে বিতর্ক। নেট নাগরিকদের অভিযোগ, প্রায় ৫০০ কোটি রুপি খরচ করে এমন দুর্বল অ্যানিমেশন তৈরির কোনো মানে হয় না। পাশপাশি রাম, রাবণ এবং হনুমানের চরিত্রায়ন নিয়েও অভিযোগ তাদের। 

হিন্দু সেনার পিটিশনে বলা হয়েছে, ছবিটিকে যাতে সর্বসাধারণের প্রদর্শনের জন্য সার্টিফিকেট না দেয়া হয়।  

সংগঠনটি বলছে, বাল্মীকির লেখা ‘রামায়ণ’ কিংবা ‘রামচরিতমানস’-এ যে রকম বর্ণনা করা হয়েছে, তার সঙ্গে কোনো মিল নেই ‘আদিপুরুষ’–এর। 

এ সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করছেন কৃতি শ্যানন, আর রাবণের চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে। শুক্রবার হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।


একাত্তর/আরবিএস 

ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর