এবারও কি ঈদের ছুটি পাঁচ দিন, জানা যাবে আজ

আপডেট : ১৯ জুন ২০২৩, ০১:২৮ পিএম

গত ঈদুল ফিতরে ছুটি মিলেছিল টানা চারদিনের। এবারও আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর পক্ষে মত দিয়েছে। নির্বাহী আদেশে ঈদুল সেই ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করা হচ্ছে কিনা, সেই সিদ্ধান্ত মন্ত্রিসভা বৈঠক থেকে আজ (সোমবার) আসতে পারে। 

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের সূচি নির্ধারিত রয়েছে। সেখান থেকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

গত মঙ্গলবার (১৩ জুন) বিকেলে এ বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেন, ঈদের সময় মানুষ যাতে সহজে গ্রামে যেতে পারেন সেজন্য আমরা আগামী ২৭ জুন থেকে ছুটির সুপারিশ করেছি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রিসভা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও মনে করেন, ঈদুল আজহার ছুটি একদিন বাড়াতে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সুপারিশ যৌক্তিক। 

রোববার তিনি সাংবাদিকদের জানান, সোমবার মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। এটি প্রস্তাব, ও মন্ত্রিসভা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। 

মন্ত্রিসভায় এ সুপারিশ অনুমোদন পেলে ঈদের ছুটি হবে আগামী ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এর পরদিন পহেলা জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হবে পাঁচ দিন।

আরও পড়ুন: লিচুর প্রলোভনে সাত বছরের শিশু ধর্ষণ, ‘ভণ্ডপীর’ গ্রেপ্তার

এদিকে রোববার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ জুন হজ ও ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

আগামী ২৯ জুন কোরবানির ঈদ ধরে এবার ছুটি নির্ধারিত রয়েছে ২৮, ২৯ ও ৩০ জুন। ২৭ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা হলে আসছে ঈদে টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ত্যাগের মহিমায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।  বৃহস্পতিবার (২৮ মে) রাজধানী ঢাকাসহ দেশজুড়ে সকালে ঈদের জামাতে মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু...
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির কাঁচা চামড়ার নতুন মূল্য নির্ধারণ, সংরক্ষণ, প্রচার কার্যক্রম জোরদার এবং চামড়া পরিবহন ও ব্যবস্থাপনায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর