অর্থবিলে কোন খাতে কত টাকা মঞ্জুর

আপডেট : ২৬ জুন ২০২৩, ০১:৫২ পিএম

বেশ কিছু সংশোধনীসহ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থবিল ২০২৩-২৪ পাস করা হয়েছে।

রোববার বাজেটের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী কামালের সমাপনী বক্তব্যের পর অর্থবিল-২০২৩ সংসদে পাসের জন্য উত্থাপন করা হয়। পরে তা কণ্ঠভোটে পাস করা হয়।

অর্থবিলে জাতীয় সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, নির্বাচন কমিশন সচিবালয় খাতসহ বিভিন্ন খাতের অনুকূলে বিভিন্ন পরিমাণের টাকা মঞ্জুর করা হয়েছে।

তার মধ্যে জাতীয় সংসদ খাতে রাষ্ট্রপতির অনুকূলে দুই কোটি টাকা, প্রধানমন্ত্রী কার্যালয় খাতে রাষ্ট্রপতিকে চার হাজার ৪৫২ কোটি টাকা, মন্ত্রিপরিষদ বিভাগ খাতে ১১০ কোটি ৯১ লাখ টাকা, নির্বাচন কমিশন সচিবালয়ে খাতে উন্নয়ন ব্যয়ের জন্য ২৮২ কোটি ৪৫ লাখ টাকা, জনপ্রশাসন মন্ত্রণালয় খাতে চার হাজার ৬৪২ কোটি ১১ লাখ টাকা মঞ্জুর করা হয়েছে।

আরও পড়ুন: রিটার্ন দাখিলে নূন্যতম ২০০০ টাকা কর দিতে হবে না

এছাড়া কর্ম কমিশন খাতে ৩০ কোটি টাকা, অর্থবিভাগ খাতে এক লাখ ৫৮ হাজার ২৪০ কোটি টাকা, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খাতে ৩ হাজার ৪৯৫ কোটি টাকা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতের পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহে দুই হাজার ৯৪৮ কোটি টাকা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ খাতে ৭৯৩ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।


একাত্তর/এসি

জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য তৈরি হবে না। ভবিষ্যতের বাজেট হবে শুধু জনগণের কল্যাণে, যাতে সাধারণ মানুষ সুবিধা পায়।
বাজেট পাশ হয়ে গেলো। এবার বাজেট আকারে কমানো হলেও একে আবারো উচ্চাভিলাষী এবং গতানুগতিক বললো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর