কোরবানির ঈদ ঘিরে অর্থনীতিতে গতি

আপডেট : ২৯ জুন ২০২৩, ১০:০৮ এএম

কোরবানির ঈদ ঘিরে গতি ফিরেছে অর্থনীতিতে। পশু কেনাবেচা থেকে শুরু করে দা-বঁটি, চামড়া, পরিবহন, প্রবাসী আয়সহ নানা খাত থেকে নগদ টাকার সরবরাহ বেড়েছে প্রান্তিক পর্যায়েও। অনেক মানুষের জীবিকার সংস্থানও হয় এ উৎসবকে ঘিরে। বিশ্লেষকদের মতে, উৎসব কেন্দ্রীক এ অর্থনীতির আকার লাখ কোটি টাকার মতো। তাদের মতে, মানুষের সম্পৃক্ততা বিবেচনায় নিলেও ঈদ কেন্দ্রিক অর্থনীতির গুরুত্ব অনেক। 

গরু, মহিষ কিংবা ছাগল বছরভর যত্নআত্তি করে ভালোমন্দ খাইয়ে এই ঈদকে ঘিরে কোরবানির উদ্দেশে প্রস্তুত করেন দেশের লাখো প্রান্তিক খামারি। 

প্রাণি সম্পদ অধিদপ্তর বলছে, কোরবানির পশুর চাহিদা এক কোটি তিন লাখের ওপরে। এবার হাটগুলো পশুর দাম তুলনামূলক ভালো হওয়ায় এর বাজার ৫০ হাজার কোটি বলছেন সংশ্লিষ্টরা। 

image


এদিকে কোরবানির পশুকে ঘিরে এই সময় জমে উঠে পশুখাদ্য বাজার। সঙ্গে ছুরি, চাপাতি ও হাত কুড়ালের মতো পণ্যের বেচাকেনার বড় অংশ এ সময়েই হয়ে থাকে।  ছুরি-চাপাতি কেনা কিংবা ধার শেষ হলে লেনদেন এগুতে থাতে রশি-পাটি-পলিথিন ও খাইট্টার বাজারগুলোতে।

অপরদিকে কোরবানির পর যে পশু চামড়া, তারও বাজার প্রায় এক হাজার কোটি টাকা। এই অর্থের যোগানে ব্যাংকগুলো এবার দিয়েছে ২৬০ কোটি টাকার ঋণ। আর সরকারও বেঁধে দিয়েছে চামড়ার নূন্যতম প্রতি বর্গফুটের দাম। 

চামড়া কেন্দ্রীক অর্থ লেনদেনের প্রস্তুতির সঙ্গে সঙ্গে কোরবানির মাংসসহ অন্য মুখরোচক রান্নাকে ঘিরে বেচাকেনা বাড়ে মশলার। যার বাজার কমপক্ষে ছয় হাজার কোটি টাকা। 

একই সঙ্গে কোরবানির মাংস সংরক্ষণে চাহিদা বাড়ে ফ্রিজের। এ কারণে স্বাভাবিক সময়ের তুলনায় ঈদের এই সময়টায় ফ্রিজ বেচাকিনা বাড়ে কয়েকগুণ বেশি। 

image


উৎসবের এই দিনগুলোতে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে ঘুরমুখো হয় বেশিরভাগ মানুষ। আর তাই তো যাতায়াতে লেনদেন ছাড়িয়ে গেছে এবার ১০ হাজার কোটি টাকার বেশি। 

কেবল প্রিয়জনের সঙ্গে ঈদ মানানো নয়, হজ পালনেরও সৌদি আরবে যান যেসব মুসল্লী তাদের খরচ-খর্চ্চাতে সচল হয় অর্থনীতি, যার পরিমাণ নেহাৎ-ই ছয় হাজার কোটি টাকার কম নয়।

আর কোরবানির ঈদকে ঘিরে প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে বিদেশ থেকে টাকা পাঠান প্রবাসীরা। চলতি মাসের  ২৩ দিনে এবার এসেছে প্রায় ২০ হাজার কোটি টাকা।

এছাড়া উৎসব কেন্দ্রীক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বোনাস , ভাতার মতো অর্থ প্রাপ্তি, লেনদেনের মাধ্যমে রসদ যুগিয়েছে গ্রামীণ আর শহুরে অর্থনীতিতে। 

image


অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ বলেন, চলমান অর্থনৈতিক সঙ্কটের এই সময়ে কোরবানির ঈদকে ঘিরে এই আর্থিক লেনদেন বেশ সন্তোষজনক। তার মতে এই লেনদেন প্রায় লাখ কোটি টাকা ছাড়াবে।

তিনি বলেন, করোনা পরবর্তী দেশে বৈষম্য বাড়লেও, যে শ্রেণির মানুষের আয় বেড়েছে তা কোরবানি অর্থনীতিকে সচল রাখছে। যার সুফল পাবে নিম্নআয়ের মানুষও।


একাত্তর/এসি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এশিয়ার অর্থনীতিতে চলতি এবং আগামী বছরে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের সাম্প্রতিক হামলা বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
দেশের অর্থনীতি ও উন্নয়ন অগ্রগতিকে কেন্দ্র করে গণমাধ্যম ও বিভিন্ন মহলে বিভ্রান্তিকর বার্তা ছড়ানোর অভিযোগ তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর