সোমবার ঢাকা আসছেন মার্তিনেজ

আপডেট : ২৯ জুন ২০২৩, ০৭:৩৭ পিএম

ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত কলকাতায় আনার জন্যই যোগাযোগ করেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে। এসময় নিজ আগ্রহে ঢাকা আসার প্রস্তাব দেন তিনি। পরে চূড়ান্ত হয় ঢাকা হয়েই তিনি কলকাতা যাবেন।

সূচি অনুযায়ী, ৩ জুলাই ভোরে এমিলিয়ানো মার্তিনেজ ঢাকায় নামবেন। সেই দিনটা ঢাকায় থেকে পরদিন সকালে যাবেন কলকাতায়। ৪ ও ৫ জুলাই কলকাতায় থাকবেন তিনি।

সোমবার নিজের ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে মার্তিনেজ ঢাকা ও কলকাতায় নিজের সফরসূচি জানিয়ে দিয়েছেন।

ফেসবুকে তিনি লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে আগামী ৩ জুলাই ২০২৩  তারিখে। সফর শুরু হবে বাংলাদেশ থেকে, যেখানে আমি ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে দেখা করব। আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার সুর তৈরি করে দেবে। বাংলাদেশে দেখা-সাক্ষাৎ শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান। আমি এই রোমাঞ্চকর অভিযান নিয়ে খুবই আগ্রহ ভরে অপেক্ষা করছি এবং  এই যাত্রায় যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং শিক্ষা পাব, সেটা নেওয়ার প্রত্যাশায় আছি।’

জানা যায় কলকাতায় মোহনবাগান ক্লাবে যাবেন মার্তিনেজ। সেখানে মালা পরাবেন ম্যারাডোনার ভাস্কর্যে। এরপর বলে লাথি মেরে উদ্বোধন করবেন একটা ফুটবল ম্যাচের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে দেখা করাও যার অন্তর্ভুক্ত।

এরই মধ্যে মমতার জন্য উপহার হিসেবে সই করে নিজের একজোড়া গ্লাভস পাঠিয়েছেন মার্তিনেজ। ভিডিও বার্তায় সৌরভকে ‘দাদা’ বলেও সম্বোধন করেছেন তিনি।

আরও পড়ুন: বাংলাদেশকে ‘ঈদ মোবারক’ জানাল আর্জেন্টিনা

২০১১ সালে ঢাকায় ঘুরে গিয়েছিলেন লিওনেল মেসি। এমিলিয়ানো মার্তিনেজের মতো তা একার সফর ছিল না। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। মেসি ছিলেন সেই আর্জেন্টিনা দলের অধিনায়ক। এমিলিয়ানো মার্তিনেজ তখন অবশ্য জাতীয় দলের ধারেকাছেও ছিলেন না। আর্জেন্টিনা দলে তার অভিষেক হয় ২০২১ সালের জুনে।


একাত্তর/আরএ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর