নারায়ণগঞ্জের ফতুল্লায় ফকির অ্যাপারেলসে আগুনের ঘটনায় কারখানার ২০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের খবর পেয়ে বিসিক, হাজিগঞ্জ ও কিল্লারপুর তিন স্টেশনের পাচঁটি ইউনিট আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিযন্ত্রণে আনে। আগুনের ধোঁয়ায় কারখানার ভেতরে থাকা শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালটির চিকিৎসক ডা. নাজমুল হাসান জানান, আগুনের ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছেন, চিকিৎসা চলছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ডাইং কারখানায় বয়লারে কাপড় রঙ করার কাজ চলছিল। হঠাৎ করে বয়লারের রুম আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিক ছড়িয়ে পড়ে। এসময় কারখানার শ্রমিকসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অলি উল্লাহ জানান, কারখানায় সাব কন্ট্রাক্টে কাজ করা হতো। আগুনে শুধু তারই ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কারখানায় আরও অন্তত ১০ জন ব্যবসায়ীর কাপড় ছিল। আগুনে প্রায় কোটি টাকার কাপড় ও মেশিনারিজ পুড়ে গেছে।
আরও পড়ুন: আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের চালকসহ নিহত দুই
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন জানান, আগুনের খবর পেয়ে ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
একাত্তর/এসি
