চট্টগ্রাম-১০ উপনির্বাচনে ভোট চলছে

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১২:৫৬ পিএম

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল সাড়ে আটটায় টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। এছারা আগ্রাবাদ আল জাবের ইনস্টিটিউটে ভোট দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সামসুল আলম।হালিশহর-ডাবলমুড়িং-পাহাড়তলী এলাকা নিয়ে চট্টগ্রাম-১০ আসন।

এই উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১৫৬টি কেন্দ্রের ২০১টি বুথে ভোটগ্রহণ হচ্ছে ইভিএমএ। ভোট সুষ্ঠু করতে ৪ প্লাটুন বিজিবি, র‍্যাবের ৪টি টহল দল ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। একই সাথে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। 

এ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৪৮ হাজার ৯৩৮ এবং নারী দুই লাখ ৩৯ হাজার ৬৭৭ জন। এ ছাড়া এ আসনে ২৩ জন ভোটার আছেন তৃতীয় লিঙ্গের।

সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করে গত ৮ জুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ৩০ জুলাই এখানে উপনির্বাচন।

গত ২ জুন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন। তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি এ আসন থেকে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পর পর পাঁচবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।


একাত্তর/এসজে

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির জেলা সভাপতি রেজাউল করিম বাদশা।
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন মো. নায়েব আলী জোয়ারদার‌। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে তৌহিদুর রহমান মানিক আবারও নির্বাচিত হয়েছেন। তিনি নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ১৩১টি।
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন ডা. তাহসিন বাহার। কুসিক মেয়র পদে উপনির্বাচনে ১০৫টি কেন্দ্রের প্রকাশিত বেসরকারি ফলাফলে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর