এবার কয়লা সঙ্কটে বন্ধ রামপাল বিদ্যুৎ কেন্দ্র

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৯:৩৫ এএম

কয়লা সঙ্কটের কারণে বন্ধ হয়ে গেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। রোববার ভোর সাড়ে চারটা থেকে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।  

বিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ার উল আজিম জানান, কয়লা ফুরিয়ে যাওয়ায় প্লান্টটির উৎপাদন বন্ধ হয়ে গেছে। নতুন করে কয়লা আমদানি হলে আবারও চালু করা হবে। 

সর্বশেষ গত ১৩ জুলাই ইন্দোনেশিয়া থেকে ৩১ হাজার মেট্টিক টন কয়লা আসে এই বিদ্যুৎ কেন্দ্রে। তবে তা ফুরিয়ে গেলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

এর আগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আনোয়ারুল আজিম জানিয়েছিলেন, শিগগিরই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও এক লাখ মেট্রিক টন কয়লা আসছে। চলতি মাসের শেষের দিকে ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে ভিড়বে। 

রক্ষণাবেক্ষণ কাজের জন্য গত ৩০ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বন্ধ থাকে। পরে ১০ জুলাই চালু হয় কেন্দ্রটি। কিন্তু চালু হওয়ার ছয় দিনের মাথায় কেন্দ্রটির টারবাইন ত্রুটির কারণে ১৬ জুলাই থেকে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ। এর আগেও যান্ত্রিক ত্রুটি ও রক্ষাণাবেক্ষণসহ নানা সমস্যায় কয়েক দফায় বন্ধ থাকে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি।

১৩২০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি সমৃদ্ধ রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় গত বছরের ১৭ ডিসেম্বর।


একাত্তর/এসি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমান সরকারে টার্গেট সেট করা হয়েছে, ১০ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করা হবে। সোলারে জ্বালানির কোনো মূল্য নেই, ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি ইম্পোর্ট কমে...
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর