ভারতে বিশ্বকাপ খেলার অনুমতি পেল পাকিস্তান

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৮:৫৫ পিএম

অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অক্টোবরে ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুমতি পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সবসময়ই খেলাধুলার সাথে রাজনীতিকে না জড়ানোর নীতিতে বিশ্বাসী। এজন্যই আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০২৩ এ অংশগ্রহণের জন্য দেশের ক্রিকেট দলকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের প্রভাব ক্রীড়াঙ্গনে পড়া উচিত নয় বলেই পাকিস্তান দৃঢ়ভাবে বিশ্বাস করে।

বিশ্বকাপ খেলতে পাকিস্তান দলকে অনুমতি দিলেও, এশিয়া কাপ খেলতে যে ভারতীয় দল পাকিস্তানে যেতে রাজি হয়নি সেটিও স্মরণ করিয়ে দেয় পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, পাকিস্তানের এমন সিদ্ধান্তে গঠনমূলক এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। তবে ভারতের মনোভাব ঠিক তার বিপরীত। এশিয়া কাপের জন্য ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে অস্বীকার করেছিল ভারত।

ভারতে দল পাঠাতে রাজি হলেও সেখানকার নিরাপত্তা নিয়ে চিন্তিত পাকিস্তান সরকার। নিরাপত্তা শঙ্কার কথা ইতোমধ্যে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিরাপত্তার বিষয়ে তারা বলেছে, ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে পাকিস্তান।

এক প্রতিবেদনে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, নিরাপত্তা বিষয়ে নিশ্চিত হতে আইসিসির সাথে আলোচনা করবে পিসিবি।

আরও পড়ুন: বঙ্গমাতা পদক পাচ্ছে নারী ফুটবল দল

৫ অক্টোবর আহমেদাবাদে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স-আপ নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। কবে থেকে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে তা এখনও ঘোষণা করেনি আইসিসি ও বিসিসিআই। ১৯ নভেম্বর আহমেদাবাদে ফাইনাল দিয়ে শেষ হবে বিশ্বকাপ।


একাত্তর/আরএ

বিশ্বকাপের ঢোল বাজতেই ভারতের ফুটবল-পাগল রাজ্য কেরালায় উন্মাদনার পারদ চড়চড় করে তুঙ্গে উঠেছে। তবে এবার কেরালাবাসী যা করে দেখাল, তা দেখে স্বয়ং লাতিন আমেরিকার ফুটবল ভক্তদেরও চোখ ছানাবড়া হতে বাধ্য!...
ভারতীয় ক্রিকেটে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে চলেছেন ১৫ বছরের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে যে টর্নেডো তিনি চালিয়েছেন, তার পুরস্কার হাতেনাতে...
ভারতীয় ক্রিকেটে এক চরম এবং নজিরবিহীন নাটকীয়তার জন্ম হলো। ঘরের মাঠে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর মাত্র তিন মাস পরেই অধিনায়কত্ব খোয়াতে হচ্ছে সূর্যকুমার যাদবকে। শুধু তা-ই নয়, ক্রিকেট মহলে বড়সড়...
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১০ দিন! ঠিক এই অন্তিম মুহূর্তে এসে ভারতের বাজারে সম্প্রচার স্বত্ব নিয়ে চলা দীর্ঘ মাসের অচলাবস্থার অবসান ঘটাল ফিফা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর