দেউলিয়া হবার আশঙ্কায় চ্যাটজিপিটির কোস্পানি

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৯:৫০ পিএম

গত নভেম্বরে ওপেনএআই প্রযুক্তি জগতে চ্যাটজিপিটি নামের একটি চ্যাটবট আত্মপ্রকাশ করে, যা প্রযুক্তি জগতে এক বিপ্লব ঘটিয়ে দিয়েছে। বিশ্বের কোটি কোটি মানুষ এখন চ্যাটজিপিটির ওপর নির্ভরশীল। 

তবে সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছে, চ্যাটজিপিটির বিপুল খরচ মেটাতে গিয়ে দেউলিয়া হতে চলেছে নির্মাতা কোম্পানি ওপেনএআই। ২০২৪ সালের মধ্যেই এমন অঘটন ঘটতে চলেছে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে।

অ্যানালেটিক্স ইন্ডিয়া ম্যাগাজিন নামে বাণিজ্যিক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ পায়। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে, এআই যুক্ত চ্যাটজিপিটি চালাতে প্রতিদিন খরচ হয় সাত লাখ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় খরচের পরিমাণ দৈনিক ৫ কোটি ৮০ লাখ টাকা।

রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ওপেনএআই জিপিটি ৩.৫ ও জিপিটি ৪ ব্যবহারের জন্য গ্রাহকদের থেকে টাকা নিচ্ছে। কিন্তু তারপরও কোম্পানিটি যথেষ্ট রাজস্ব তুলতে ব্যর্থ।

চ্যাটজিপিটি বাজারে আসার পর থেকেই মানুষের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে এই অ্যাপ। কয়েক মাসের মধ্যেই গ্রাহক সংখ্যা বেড়েছে কয়েকগুণ। যা এক কথায় অকল্পনীয়। কিন্তু আচমকাই এই ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে।

সিমিলারওয়েব নামে এক সংস্থা জানিয়েছে, জুলাইয়ের শেষের দিকে চ্যাটজিপিটির ব্যবহারকারীর সংখ্যা অনেকটাই কমে গেছে। চলতি বছরের জুলাইয়ে জুনের চেয়ে ব্যবহারকারীর সংখ্যা ১২ শতাংশ কমেছে। চ্যাটজিপিটি ব্যবহারকারীর সংখ্যা আগে ছিল ১ দশমিক ৭ বিলিয়ন, যা কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৫ বিলিয়নে।

কেন এমন ঘটছে? প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রথম প্রথম বেশ কয়েকটি কোম্পানি তাদের কর্মীদের চ্যাটজিপিটি ব্যবহারে নিরুৎসাহিত করে। কিন্তু পরে সেইসব কোম্পানিই বুঝতে পারে এই প্রযুক্তির গুরুত্ব। তারপরই ওইসব কোম্পানি নিজেদের উদ্যোগেই চ্যাটজিপিটির মতো নিজস্ব চ্যাটবট তৈরি করে নিয়েছে।

অ্যানালেটিক্স ইন্ডিয়া ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই এখনও লাভের মুখ দেখতে পারেনি। গত মে মাস থেকে চ্যাটজিপিটির প্রসার বাড়ার সঙ্গে সঙ্গেই ক্ষতির পরিমাণ বাড়তে থাকে ওপেনএআইয়ের। কোম্পানিটির ক্ষতির পরিমাণ এখন ৫৪০ মিলিয়ন ডলারে গিয়ে পৌঁছেছে।


একাত্তর/এসজে

প্রযুক্তির জগতে এক নতুন ও নজিরবিহীন ঘটনার জন্ম দিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। মানুষের মতো অফিস চালানো তো দূরে থাক, এবার কোনো দয়ামায়া না দেখিয়ে নিজের অধীনস্ত এক মানব কর্মচারীকে সরাসরি...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাপনায় কীভাবে আগানো হবে, সে বিষয়ে যৌথ অবস্থান ঘোষণা করতে যাচ্ছেন বিশ্বের ডজনখানেক রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী। পাঁচ দিনব্যাপী প্রযুক্তি সম্মেলনের সমাপনী দিনে এ ঘোষণা আসবে।
অনলাইন শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে আর্থিক সেবা গ্রহণ, দৈনন্দিন কাজ সম্পাদন ও তথ্যপ্রাপ্তি - সবক্ষেত্রে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মোবাইল ফোন। কৃত্রিম...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আগামী দিনে বিশ্বজুড়ে বিপুলভাবে চাকরির বাজারে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনেও উঠে এসেছে এ তথ্য।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর