ফতুল্লায় আওয়ামী লীগের অফিসে হামলা, পুলিশসহ আহত ১৪

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১১:২৯ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের উপ-পরিদর্শকসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগের অফিস, রেস্টুরেন্ট ও মুদি দোকান ভাঙচুর করার পাশপাশি একাধিক বাড়িতে লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা।

শনিবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত শহরের মাসদাইর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ঈদগাহ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নেসার ও সাব্বিরের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। সন্ত্রাসীরা ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ চেয়ার-টেবিল ভাঙচুর করে। এছাড়া সড়কের পাশের রেস্টুরেন্ট ও কয়েকটি বাড়িতেও ভাঙচুর ও লুটপাট করে।  

এ ঘটনায় রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মারুফসহ অন্তত ১৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। আহত পথচারীদের স্থানীয় হাসপাতালে এবং পুলিশ কর্মকর্তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আজম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

হামলার কারণ জানতে ও সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তারে এলাকাজুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ।


একাত্তর/আরবিএস  

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনার রেশ ও ক্ষোভের মধ্যেই এবার নারায়ণগঞ্জে আরেকটি নৃশংস শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। জেলার সদর উপজেলার ফতুল্লা থানার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর