ঢাকা থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার চট্টগ্রামে

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১১:৩৬ এএম

মুক্তিপণ না পেয়ে ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে এক কিশোরকে হত্যা করেছে অপহরণকারীরা। রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর থেকে নিখোঁজের চারদিন পর, চট্টগ্রামের পাঁচলাইশ থেকে নুরুনবী নামের কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়।

পরিবারের অভিযোগ, অপহরণকারীদের সাথে যোগাযোগের বিষয়ে সব তথ্য দেয়া হলেও আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিকতার অভাবে কিশোরকে জীবিত উদ্ধার করা যায়নি। একই সাথে নিখোঁজ হওয়া আরেক কিশোর এখনো উদ্ধার হয়নি।

২১ আগস্ট বিকেল যাত্রাবাড়ীর ধলপুরের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৪ বছরের কিশোর নূরুন্নবী। ২২ তারিখ রাতে বিভিন্ন ইমো নাম্বার থেকে বার্তা পাঠানো হয় ছেলেকে ফেরত দেয়ার কথা বলে। ২৩ তারিখ ৫০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা।

টাকা দিতে রাজি হয় পরিবার তবে শর্ত হিসেবে নূরুন্নবীর ভিডিও চাইলে অপহরণকারীরা ভিডিও এই ভিডিও পাঠায়। ভিডিও দেখে পরিবার নিশ্চিত হয় চট্রগ্রামের ষোলশহর রেলস্টেশনে ধারণ করা হয়েছে ভিডিওটি।

স্বজনরা চট্রগ্রামে ষোলশহর স্টেশনে গিয়ে উদ্ধার করে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজে দেখা যায় নূরুন্নবীকে। যেখানে কেউ একজন তার ভিডিও করছে। অপহরণকারীদের পাঠানো ভিডিওর সাথে সিসিটিভি ফুটেজের মিলও পাওয়া যায়। ২৫ তারিখ বিকেলে চট্রগ্রামের পাচলাইশ থানার পুলিশ একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে। ভিডিও মিলিয়ে দেখায় যায় সেটি অপহৃত নূরন্নবীর।

দাবি করা ৫০ হাজার টাকার মধ্যে ৫ হাজার টাকা অপহরণকারীদের দেয়াও হয়েছিল একটি বিকাশ নাম্বারে। বিকাশে টাকা পাঠানো এবং ছয়টি নাম্বারে অপহরণকারীদের সাথে ইমোতে তিনি দিন ধরে যোগাযোগের সব তথ্য সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকেও জানানো হয়েছিল। পরিবারটির অভিযোগ পুলিশ একটু আন্তরিক হলে হয়তো কিশোরটিকে জীবিত উদ্ধার করা যেতো।

এদিকে একইদিন একই সাথে নিখোঁজ হওয়া হুসাইন নামের এক কিশোর এখনো নিখোঁজ। হুসাইনের পরিবার জানায়, তারা একসাথেই গিয়েছে। থানায় জিডিও করা হয়েছে।

পরিবার দুটির দাবি দ্রুত হুসাইনকে দ্রুত ও যারাই এই হত্যার জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনবে আইনশৃঙ্খলাবাহিনী।

একাত্তর/আরএ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর