বৃষ্টি নিয়ে নতুন খবর, দুই বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির আভাস

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৪:১৭ পিএম

দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া কক্সবাজার ও টেকনাফ অঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলক বেশি থাকার আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২২ জুলাই) আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান সংস্থার জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশিদ।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ জানান, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি ধরণের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এর পাশাপাশি রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এই বৃষ্টিপাতের প্রভাবে সপ্তাহের মাঝামাঝি সময়ে এসে সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

উপকূলীয় এলাকার নদী ও সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সতর্কতা বা নির্দেশনা জারি করা হয়েছে কি না, সে বিষয়েও নজর রাখছে আবহাওয়া অধিদপ্তর।

একাত্তর/এসি
দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসঙ্কেত দেখাতে বলা...
আগামী রোববার থেকে দেশে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যা টানা পাঁচ থেকে সাতদিন পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
টানা কয়েকদিনের দুর্বিসহ বৃষ্টির পর রাজধানীর ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলের সাতসকাল থেকেই ঝলমলে রোদের দেখা মিলেছে। সকাল থেকেই টানা রোদ পেয়ে একরকম গা ঝাড়া দিয়ে উঠেছেন দেশের মানুষ, ফেলছেন স্বস্তির...
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সোমবার (১৩ জুলাই) দিনভর রাজধানীতে এই বৃষ্টি চলতে পারে, তবে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর