নিট কাণ্ডে সংসদে আলোচনায় রাজি সরকার, দাবিতে অনড় বিরোধীরা

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০১:১৯ পিএম

জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে কেন্দ্র সরকার সংসদে এ বিষয়ে বিস্তারিত আলোচনায় সম্মতি জানিয়েছে। তবে লোকসভায় কোনো আলোচনার আগেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো।

বুধবার লোকসভার অধিবেশন চলাকালে বিরোধী সংসদ সদস্যদের প্রবল স্লোগান ও হট্টগোলের মধ্যেই সরকারের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি ঘোষণা করেন, নিট প্রশ্নপত্র ফাঁসের গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সরকার লোকসভায় বিশদ আলোচনা করতে প্রস্তুত।

সংসদবিষয়ক মন্ত্রী বলেন, শিক্ষার্থীরাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সংসদে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি নিয়ে সব পক্ষকে নিয়ে বিস্তারিত ও গঠনমূলক আলোচনা চাই।

তবে সরকারের আলোচনার প্রস্তাবে শান্ত হননি বিরোধী সদস্যরা। তারা রাজপথে শিক্ষার্থীদের ওপর পুলিশের ‘বর্বর’ আচরণের প্রসঙ্গ উত্থাপন করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি বিবৃতির দাবি তোলেন।

সংসদে বিরোধীদের প্রতিবাদের নেতৃত্ব দিয়ে সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরের ধর্না কর্মসূচির কথা স্মরণ করিয়ে দেন। তিনি প্রশ্ন তুলে বলেন, প্রধানমন্ত্রী সংসদের বাইরে তরুণদের নিয়ে বড়ো বড়ো কথা বলেন। তবে তিনি সংসদে এসে কোনো বক্তব্য বা বিবৃতি দিতে পারেন না কেন?

অখিলেশ যাদব আরও অভিযোগ করেন, সরকারের প্রত্যক্ষ নির্দেশে রাজধানীর রাজপথে ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশ নির্মমভাবে চড়াও হয়েছে এবং এর সার্বিক জবাবদিহিতা সরকারকেই বহন করতে হবে।

অন্যদিকে, লোকসভার স্পিকার ওম বিড়লা উভয় পক্ষকে শান্ত করে আলোচনা শুরুর চেষ্টা চালান। তিনি উল্লেখ করেন, শাসক ও বিরোধী দুই পক্ষই বিতর্ক চেয়েছিলো। কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরোধীরা অটল থাকায় চরম বিশৃঙ্খলার মধ্যে তাকে অধিবেশন মুলতবি করতে হয়।

সরকার আলোচনার কথা বললেও কংগ্রেসসহ প্রধান বিরোধী দলগুলো পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়। কংগ্রেসের প্রধান মুখপাত্র ও সংসদ সদস্য পবন খেরা এনডিটিভি-কে বলেন, প্রথমে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, তারপর বিতর্ক হতে পারে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

এর আগে মঙ্গলবার লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কেন্দ্র সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের শোষণের গুরুতর অভিযোগ তোলেন। নিট অনিয়মকে কেন্দ্র করে তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে অবস্থান ধর্মঘট পালনের সময় রাহুল গান্ধীকে সাময়িকভাবে আটক করে দিল্লি পুলিশ। রাহুল গান্ধী সংসদে উন্মুক্ত বিতর্ক, শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা এবং সোমবারের দমনপীড়নের জন্য প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি আবারও জানিয়েছেন।

বিরোধীদের তোপের জবাবে মঙ্গলবার রাতে রাহুল গান্ধী ও কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, সরকার একটি পূর্ণাঙ্গ আলোচনার জন্য তার প্রস্তুতির কথা জানানোর পরও কংগ্রেস গণতান্ত্রিক পন্থায় বিতর্কের পরিবর্তে রাজনৈতিক নাটক বেছে নিয়েছে। তাদের উদ্দেশ্য কখনোই শিক্ষার্থীদের সমস্যার সমাধান করা ছিলো না, বরং রাজনৈতিক খবরের শিরোনাম হওয়ার জন্য বিশৃঙ্খলা তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য।

দিল্লির কেন্দ্রস্থলে এ ইস্যুকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভের পর নিট পরীক্ষার অনিয়ম নিয়ে মঙ্গলবার প্রথমবারের মতো মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের মতো ‘ঘোর পাপ’। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার সাহস না পায়।

প্রধানমন্ত্রী মোদী বলেন, এটি কোনো দলীয় রাজনীতির বিষয় নয়, বরং সর্বোচ্চ জাতীয় স্বার্থের বিষয়। তাই এ বিষয়ে সব রাজ্য সরকার ও কেন্দ্রকে একজোট হয়ে কাজ করার আহবান জানান তিনি। এনডিএ সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ভালোবাসা ও স্নেহের মাধ্যমে জনগণের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকতে হবে এবং যুবসমাজের পূর্ণ আস্থা অর্জন করতে হবে।

উচ্চপর্যায়ের সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যাতে কোনো শিক্ষার্থীর প্রতি সামান্যতম অবিচারও না হয়। তিনি ইঙ্গিত দেন, শিক্ষার্থীদের ভুল পথে চালিত করা অত্যন্ত সহজ, কিন্তু সঠিক পথ দেখানো তুলনামূলক কঠিন। একইসঙ্গে বিরোধী দলের দাবি অনুযায়ী সংসদে নিট বিতর্ক নিয়ে বিস্তারিত আলোচনার জন্য সরকার সম্পূর্ণরূপে প্রস্তুত বলেও সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

একাত্তর/এসি
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা আলোচনার পর অবশেষে তাদের বহুল আলোচিত আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।...
প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে দেশজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে তার পদ থেকে অপসারণসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো আবারও জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী...
প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। এই পরিস্থিতিতে আন্দোলনরত ছাত্র ও ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিনিধিদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর