হারের পর সংবাদ সম্মেলনে যে ব্যাখ্যা দিলেন শান্ত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ পিএম

এশিয়া কাপের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে পরাজয়। এমন হারের ব্যাখ্যা কী? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাজমুল শান্ত শুনিয়েছেন পুরানো বাণী, টপ অর্ডারের ব্যাটাররা দায়িত্ব নিলে হয়তো বদলে যেতো ম্যাচের পরিস্থিতি।

তারকা ক্রিকেটার ছাড়া লঙ্কানদের বিপক্ষে টাইগারদের শোচনীয় হার। এতোটাই শোচনীয় যা ছিল না প্রত্যাশিত। টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার ব্যাটাররা কেউই ধরতে পারেননি হাল। কেন টিম টাইগার্সের এমন অসহায়ত্ব? কোথায় ছিল ঘাটতি?

নাজমুল শান্ত বলেন, আমরা পুরো ৫০ ওভার ব্যাট করতে পারলে ফলটা এমন না হলেও হতে পারতো।

লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে টাইগারদের লক্ষ্যটা যদি ২৫০ থেকে ২৬০ হতো তাহলে কেন এমন দায়িত্বহীনতা?

নাজমুল শান্ত বলেন, আমরা চেষ্টা করেছি। আমাদের ক্যাপ্টেন, কোচ সবাই মিলেই আমরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা আরও ভালো ব্যাটিং করতে পারতাম।

এমন যদি, কিন্তুর সম্ভাবনা কবে কাটবে টাইগারদের। আর পরের ম্যাচ নিয়েই কি পরিকল্পনা সাকিব-শান্তদের?

শান্ত বলেন, আমরা পরের ম্যাচে জেতার জন্যই খেলবো। ম্যাচের পর বোঝা যাবে, কী হচ্ছে।

এশিয়া কাপে টিকে থাকতে লাহোরে আফগানদের বিপক্ষে জয় ছাড়া পথ নেই টাইগারদের। হারলে ধরতে হবে ঢাকার বিমান। আর জয় পেলেও থাকবে বিশাল সমীকরণের মারপ্যাঁচ।

 

একাত্তর/আরএ
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর