ঢাকাই কাচ্চি, ইলিশ খেলেন ম্যাক্রোঁ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৬ এএম

ঢাকায় এসে ইলিশ যেমন খেলেন, তেমনি কাচ্চি বিরিয়ানিরও স্বাদ নিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। খেলেন পিঁয়াজু, সামুচাও। পান করলেন আমড়ার জুস।

রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজে অংশ নেন ফরাসি রাষ্ট্রপ্রধান। আপ্যায়নে ১৬ পদের আয়োজন করা হয়। যাতে ছিলো দক্ষিণ ভারতীয় একটি খাবারও।

ওয়েলকাম ড্রিংকসে ছিলো আমড়ার জুস।

ফরাসি রাষ্ট্রপ্রধানের সম্মানে দেওয়া নৈশভোজে এ্যাপেটাইজার হিসেবে ছিলো স্মোকড ইলিশ, পিঁয়াজু এবং সমুচা। রুটি আর মাখনের সহযোগে দেওয়া হয় দক্ষিণ ভারতীয় মাল্লিগাতওয়ানি কারি স্যুপ।

মেইন কোর্সে ছিলো খাসির কাচ্চি বিরিয়ানি, গরুর শিক কাবাব, মুরগীর কোরমা, রোস্টেড লবস্টার, টক বেগুনের তরকারি ও লুচি।

শেষপাতে ডেজার্টে পরিবেশন করা হয় পাটিসাপটা পিঠা, মিষ্টি দই, রসগোল্লা আর নানারকম ফল।

পানীয়তে ছিলো ফলের রস, কোমল পানীয়, চা ও কফি।

নৈশভোজে ম্যাক্রোঁ বলেন বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অভূতপূর্ব; জলবায়ু, পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজের মেনু
দু’দিনের সফরে রোববার রাতে ঢাকায় পৌঁছান ইমানুয়েল ম্যাক্রোঁ। ৩৩ বছরের মধ্যে এটাই ফরাসি কোনো প্রেসিডেন্টের বাংলাদেশ সফর। বিমানবন্দরে ম্যাক্রোঁকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার।

পৃথিবীর অন্যতম বড় অর্থনীতি ও প্রভাবশালী দেশ ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য। ফরাসি প্রেসিডেন্টের এই সফরে রোহিঙ্গা ইস্যু, নারীর ক্ষমতায়ন, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এছাড়া দুই সরকারপ্রধান একান্তেও বৈঠক করবেন।

ম্যাক্রোঁ ও শেখ হাসিনা সমঝোতা স্মারক সই এবং যৌথ সংবাদ সম্মেলনেও কথা রয়েছে।

সোমবার সকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

একাত্তর/কেএসএইচ/আরএ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে ভারতে আছে, তা জানে না বাংলাদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর