ভারত-পাকিস্তানের রিজার্ভ ডে’র খেলা শুরু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১২ পিএম

এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তানের রিজার্ভ ডে’তে গড়ানো ম্যাচ শুরু হয়েছে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টি কারণে তা শুরু করা যায়নি। মাঠ প্রস্তুত করে প্রায় সোয়া দুই ঘণ্টা পর বল মাঠে গড়িয়েছে। তবে কোনো ওভার কাটা হয়নি। 

রোববার বৃষ্টির আগে ২৪.১ ওভারে দুই ওপেনারের উইকেট হারিয়ে ১৪৭ রান করে ভারত। ২৮ বলে ১৭ আর ১৬ বলে ৮ রানে অপরাজিত ছিলেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাহুল ৪২ ও বিরাট ২২ রানে অপরাজিত আছেন। আর ভারতের দলীয় সংগ্রহ ৩১ ওভারে দুই উইকেট হারিয়ে ১৮৬ রান।

শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ১৬তম আসরের নবম ম্যাচে মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বি দল ভারত-পাকিস্তান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

একাত্তর/এসি
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর