অল্প পুঁজি নিয়েই শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৩ এএম

লঙ্কান ঘূর্ণিতে রীতিমতো নাস্তানাবুদ হয়ে মাত্র ২১৩ রানে গুটিয়ে যায় ভারতে ইনিংস। এদিন রোহিত (৫৩) ছাড়া উল্লেখ করার মতো ইনিংস খেলেছেন একমাত্র লোকেশ রাহুল (৩৯)। শ্রীলঙ্কার হয়ে সবকয়টি উইকেট নিয়েছেন স্পিনাররা। তাদের মধ্যে তরুণ দুনিথ ওয়েলালাগে পাঁচটি, আসালঙ্কা চারটি এবং মহেশ থিকসানা একটি উইকেট নিয়েছেন।

শ্রীলঙ্কার ইনিংসে দুই দশমিক এক ওভারে নিসাঙ্কাকে ফিরিয়ে লঙ্কান ব্যাটিং ওর্ডারে কাঁপন ধরান বুমরাহ। এর পর নিয়মিত উইকেট হারাতে থাকেন লঙ্কানরা। তবে মাঝখানে একটু প্রতিরোধ গড়েন ধনঞ্জয়া (৪১) এবং দুনিথ (৪২)। ইনিংসে এই দুই জনের স্কোর ছিল উল্লেখ করার মতো।

লঙ্কানদেরও পোড়ায় সেই স্পিন। এদিনও জ্বলে ওঠেন কুলদীপ নায়ার। বল হাতে ৪৩ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। অপরদিকে জাদেজার ঘূর্ণিতে লঙ্কানরা হারায় দুটি উইকেট। এছাড়া বুমরাহ দুটি, হার্দিক ও সিরাজ একটি করে উইকেট নেন। আর এই জয়ে এশিয়া কাপের ফাইনালে চলে যায় রোহিতের ভারত।

১১ রান তুলতেই রোহিত, গিল ও কোহলির উইকেট খোয়ালো ভারত

আগের ম্যাচে ভারতের দুর্দান্ত ব্যাটাররা আজ যেন খেই হারিয়েছেন। পাওয়ার প্লের পর মাত্র ১১ রান তুলতেই সাজঘরে ফিরেছেন শুভমন গিল, বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাদের মধ্যে গিল ১৯, কোহলি ৩ ও রোহিত করেছেন ৫৩ রান।

ভারতের প্রথম উইকেটের পতন হয় ৮০ রানে (গিল)। এরপর ৯০ রানে কোহলি ও ৯১ রানে রোহিত শর্মার উইকেট।

আর মূল্যবান এই তিনটি উইকেট তুলে নিয়েছেন দুনিথ ওয়েলালাগে। তার বলে বিরাট সানাকার হাতে ধরা পড়লেও বোল্ড হয়েছেন রোহিত ও শুভমন।

বর্তমানে ব্যাট করছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল ও উইকেট কিপার ব্যাটার ইশান কিষাণ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৭ দশমিক তিন ওভারে তিন উইকেট হারিয়ে ৯৮ রান।

টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটে ভারত

এশিয়া কাপের সুপার ফোরে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমেছে ভারত। আজকের ম্যাচের মধ্য দিয়ে টানা তিন দিন মাঠে নামলো রোহিত বাহিনী।

সুপার ফোরে প্রথম ম্যাচে জয় পেয়েছে উভয় দলই। শ্রীলঙ্কা ২১ রানে হারিয়েছে বাংলাদেশকে। আর পাকিস্তানকে ২২৮ রানে হারিয়েছে ভারত। আজ ভারত জিতলে তাদের ফাইনাল নিশ্চিত। সে ক্ষেত্রে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যাবে। কারণ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান ম্যাচ বাকি এখনও। ওই ম্যাচের জয়ী দল উঠে যাবে ফাইনালে।

ভারতীয় দলে একটি পরিবর্তন আনা হয়েছে। শার্দুল ঠাকুরের পরিবর্তে আনা হয়েছে অক্ষর প্যাটেলকে। শ্রীলঙ্কা দলে কোনো পরিবর্তন আনা হয়নি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতে সংগ্রহ পাঁচ দশমিক দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৫ রান। রোহিত ১২ ও শুভমন গিল ১২ রানে ব্যাট করছেন।

ভারত একাদশ

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, কুলদ্বিপ যাদব এবং মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা একাদশ

শ্রীলঙ্কা একাদশদিমুথ করুনারত্নে, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকাসানা, কাসুন রাজিথা, মাথিসা পাথিরানা।

একাত্তর/এসি
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর