পরীমনির ‘তিন টাকার’ বিয়ে টিকেছিলো পাঁচ মাস

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৫ পিএম

অভিনয়শিল্পী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজি ডেকে ২০২০ সালের ৯ মার্চ রাতে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা পরীমনি ও পরিচালক কামরুজ্জামান রনি। পরে পাঁচ মাসের মাথায়ই শোনা যায় সম্পর্কে ইতি টেনেছেন অভিনেত্রী।

সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী বিয়ের খবর জানিয়েছিলেন ঠিক এভাবে- ‘জানেন, আমরা তিন টাকায় বিয়ে করেছি! কিউট না? আমাদের বিয়ের দেনমোহর তিন টাকা’।

এরপর একই বছরের আগস্টে বিচ্ছেদের পর নানা সময়ে ফেসবুকে নিজের অনেক ছবি পোস্ট করলেও রনির সঙ্গে কখনো কোনো ছবি পোস্ট করেননি পরীমনি। শুধু তা-ই নয়, স্বামী ও সংসার নিয়ে কিছু জানতে চাইলেও বরাবরই এড়িয়ে গেছেন তিনি।

বিয়ের পর তিন টাকা দেনমোহরের বিষয়ে পরীমনি গণমাধ্যমকে বলেছিলেন -‘অনেক হিসাবনিকাশ করে তো জীবনের পরিকল্পনা করাই যায়। কিন্তু জীবন চলে তার নিজস্ব পথে। জন্ম, মৃত্যু ও বিয়ে সবই আল্লাহর হাতে- এটা আমি খুবই মানি। আমার কাছে মানুষের প্রতি মানুষের বিশ্বাসটাও অনেক গুরুত্বপূর্ণ। এটার ওপর নির্ভর করে মানুষ তার জীবনকে এগিয়ে নিয়ে যায়।’

এর আগেও ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি এক সাংবাদিকের সঙ্গে পরীমনির প্রেমের খবর প্রকাশ্যে আসে। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি বেশ ঢাকঢোল পিটিয়ে তাদের বাগদান সম্পন্ন হয়। পরে তা ভেঙেও যায়। তার আগেও একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে আলোচনায় আসেন পরীমনি।

পরীমনির বড় পর্দায় অভিষেক হয় ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে। সে বছর ‘রানা প্লাজা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি, যদিও এখনো মুক্তি পায়নি ছবিটি।

পরীমনি অভিনীত অন্য ছবিগুলো মধ্যে জনপ্রিয় হলো -‘ভালোবাসব তোমায়’, ‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত’ ও ‘স্বপ্নজাল’।

একাত্তর/আরএ
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
বিশ্বসংগীতের পপ-কুইন টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসির সেই বহুল আলোচিত ‘সিক্রেট ওয়েডিং’ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বর! দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেলসি...
মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর