ভোটার থাকলে কারো না আসা নিয়ে মাথা ঘামাবো না: সিইসি

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৪:৫৫ পিএম

ভোটকেন্দ্রে ব্যাপক ভোটার উপস্থিত হলে নির্বাচনে কে এলো, আর কে এল না, তা নিয়ে মাথা ঘামানো হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার নির্বাচন ভবনে ‘অবাধ ভোটাধিকার, প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ষক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, কে এলো, কে এলো না তা নিয়ে আমরা ঘামাবো না - যদি ভোটার উপস্থিতি অনেক হয়। ব্যাপক ভোটার উপস্থিত থাকলে, কে এলো, কে এলো না তা বড় কথা না।

তবে সবার অংশগ্রহণ থাকলে ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় বলেও মন্তব্য করেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা এগিয়ে আসছে। আগামী ২৯ জানুয়ারির মধ্যে ভোট করার বাধ্যবাধকতা থাকায় নভেম্বরেই নির্বাচনের শিডিউল ঘোষণা করার হবে বলে এর আগে কমিশন থেকে জানানো হয়।

ভোটকেন্দ্রে রাজনৈতিক দলগুলোর পোলিং এজেন্ট থাকার ওপর গুরুত্বারোপ করে প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, প্রার্থীর এজেন্ট শক্ত থাকলে কারচুপি ঠেকানো সম্ভব। পোলিং এজেন্ট যদি না থাকে, তবে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না।

সিইসি বলেন, সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমঝোতা হলে আমাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি হতো, নির্বাচন কমিশনের ওপর চাপ কমতো।

তবে কোনো দলের পক্ষপাতিত্ব করার জন্য দায়িত্ব নেয় নি বলেও জানান কাজী হাবিবুল আউয়াল।

সাবেক নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন, তাদেরকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। এজেন্টরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলে আশা করি।

আরবি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর