বাংলাদেশিদের জন্য সহজ হলো সৌদি ভ্রমণ

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১১:০৫ পিএম

বাংলাদেশিদের জন্য সৌদি আরব ভ্রমণ ও ওমরাহ পালন কিছুটা সহজ করা হয়েছে। কারো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও শেনজেন ভিসা থাকলে তাকে আর সৌদি আরবের ভিসা নিতে হবে না। এছাড়া কোন এজেন্টের কাছে না গিয়ে অনলাইনেই করা যাবে ভিসার আবেদন। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন জনশক্তি খাত সংশ্লিষ্টরা।

সৌদি আরবে ওমরা বা হজ্জ করতে প্রয়োজন হতো হজ বা ওমরা ভিসার। যে ভিসায় হজ বা ওমরা করা গেলেও ভ্রমণ করা সম্ভব হতো না সৌদি আরব।

নতুন নিয়মে বাংলাদেশিরা নুসুক অনলাইন অ্যাপের মাধ্যমে ঘরে বসেই করতে পারবেন ভিসা রেজিস্ট্রেশন। তবে ফিঙ্গার প্রিন্ট দেবার জন্য যেতে হবে কেন্দ্রে। আর তারপরই মিলবে ভিসা। তবে এর জন্য প্রয়োজন নেই কোন এজেন্সির কাছে যাবার।

সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুলাইলান বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারই বহিঃপ্রকাশ এই নতুন ভিসা পদ্ধতি। নুসুক অ্যাপে সকলেই তাদের ভিসা আবেদন করতে পারবে। আমরা এখন পাঁচ হাজার ভিসা দিলেও ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়াতে চাই।

তবে অ্যাপেও রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না যদি নির্দিষ্ট কয়েকটি দেশের ভিসা থাকে বাংলাদেশির পাসপোর্টে।

ইসা বিন ইউসুফ আল দুলাইলান বলেন, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অথবা সেজজেন ভিসা থাকে তাহলে সৌদি আরব ঢুকতে বা ওমরা করতে কোন ভিসার প্রয়োজন হবে না। ৯৬ ঘণ্টা পর্যন্ত একজন ঐসকল দেশের ভিসাধারী অবস্থান করতে পারবেন সৌদি এবং ওমরা করতে পারবেন।

বিষয়টিকে স্বাগত জানিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলো।

জনশক্তি বিশেষজ্ঞ হাসান আহমেদ চৌধুরী কিরন বলেন, সৌদি সরকারের আমাদের প্রতি যে আন্তরিকতা এটি তারই বহিঃপ্রকাশ।

সৌদি আরব ২০১৬ সালে চালু হওয়া তাদের ভিশন ২০৩০কে সামনে রেখে পর্যটন শিল্পকে চাঙ্গা করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
নতুন নিয়ম করা হয়েছে বাংলাদেশসহ বিশ্বের বহু দেশের জন্যই।

 

একাত্তর/আরএ
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' বা মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব ও আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সৌদি আরবের সঙ্গে শুধু প্রথাগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ। একই সঙ্গে দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ কাজে লাগিয়ে বিশেষ করে...
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম।
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর