বিশ্বকাপ বাছাইপর্বে মেসিকে রেখে ৩৪ সদস্যের দল ঘোষণা আর্জেন্টিনার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১১:০২ পিএম

বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য ৩৪ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। যেখানে ইনজুরি থাকলেও রাখা হয়েছে রাখা হয়েছে লিওনেল মেসিকে। এতে কিছুটা প্রশ্ন উঠেছে ইন্টার মায়ামিতে। কেননা ক্লাবের হয়ে শেষ পাঁচ ম্যাচ মাঠে না নামা মেসি কিভাবে হয়ে গেলেন সুস্থ।

বার্সার সোনালি স্মৃতি বুকে জড়িয়ে, পিএসজির নীলচে বেদনা লুকিয়ে, গোলাপি রং গায়ে মেখে মেসি এখন ইন্টারের। ক্যারিয়ারের মধ্য গগণেও জ্বলজ্বলে। কি এক মোহ ছড়িয়ে ৩৬ এও টগবগে তিনি। মিশে যান সবুজ ক্যানভাসে, ফুটবলের রংয়েই!

ব্যর্থতা যদি হয় পিলার অব সাকসেস। তবে সেখানে আরোহণ করতে গিয়ে সবচেয়ে চোখের লোনা জল ফেলেছেন মেসি। অতঃপর বিশ্বকাপ জিতে পেয়েছে সুপ্রিমেসি! সবাইকে টপকে সর্বকালের সেরা হওয়ার পথে।

মায়ামিতে গিয়ে ১২ ম্যাচ খেলে ফেলেছেন মেসি। করেছেন ১১ গোল, জিতেছেন লিগস কাপ। তবে সুখের বাগানের পথ না ফুরোতেই পায়ে বিঁধছে কাঁটা। চোটে ডাগ আউটে বসেই দেখতে হচ্ছে মাঠের ক্ল্যাশ। পাঁচ ম্যাচ ধরে নেই মায়ামির প্লেইং লাইনআপে। তার চার ম্যাচেই জিততে না পেরেই ইন্টার মায়ামি চাপে। এরই মাঝে এল সুখবর। আর্জেন্টিনা জাতীয় দলের ফিরছেন এলএম টেন! বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা।

১২ অক্টোবর বুয়েন্স আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে মেসিরা। এরপর তারা খেলবে স্বাগতিক পেরুর বিপক্ষে। দুটি ম্যাচের জন্যই ৩৪ সদস্যের স্কোয়াডে মেসিকে রেখেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। দলে নেই চোটাক্রান্ত অ্যাটাকিং মিডফিল্ডার আনহেল দি মারিয়া। তবে সুস্থ হয়ে দলে ফিরেছেন ফরোয়ার্ড পাওলো দিবালা। তবে দল ঘোষণার পরই মেসির ক্লাব ইন্টার মিয়ামির মন খারাপ।

মেসি ম্যাজিকের অভাবে প্লে-অফে ওঠার রাস্তা কঠিন হয়ে যাচ্ছে দ্যা হিরোস অব ভাইস সিটির। মায়ামির কোচ জেরার্ড মার্টিনো জানেন না মেসি কবে মাঠে ফিরতে পারবেন। এরই মাঝে আর্জেন্টিনা দলে মেসিকে রাখায় উঠেছে প্রশ্ন। মেসি কি সত্যিই ফিট! তাহলে গোলাপি জার্সিতে নামতে কেনো এত লুকোছাপা!

মায়ামির পরের ম্যাচ রোববার সিনসিনাটি এফসি-র বিরুদ্ধে। সেই ম্যাচের পর আর্জেন্টিনার হয়ে খেলতে যাবেন মেসি। সুপার সানডেতে সিনসিনাটির বিরুদ্ধে কি খেলবেন নাকি খেলবেন না মেসি? সেই প্রশ্নের উত্তর দিতে পারবে কেবল সময়!

একাত্তর/পিএজে
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর