যেদিন ট্রাম্প-বাইডেন ডায়ালগ হবে, সেদিন আমিও করবো: শেখ হাসিনা

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৭:২৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সংলাপ হবে সেদিন তিনিও বিরোধীদের সঙ্গে সংলাপ করবেন ।

রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘শর্তহীন’ সংলাপ করতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আহ্বানের প্রসঙ্গে শেখ হাসিনা এ কথা বলেন।

ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে পিটার হাসের সংলাপের আহ্বান নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা খুন করার পরও বলে, ডায়ালগ করতে হবে। কার সঙ্গে ডায়ালগ করতে হবে? ট্রাম্প সাহেবের সঙ্গে কি বাইডেন ডায়ালগ করতেছে? যেদিন ট্রাম্পের সঙ্গে বাইডেন ডায়ালগ করবেন, সেদিন আমি করব।’

প্রধানমন্ত্রীকে প্রশ্নকারী সাংবাদিক জানান, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলার সময় বিরোধীদলের সাথে শর্তহীন ভাবে সংলাপের বিষয়ে আশা প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী উত্তরে বলেন, পার্লামেন্টারি ব্যাবস্থায় বিরোধীদলের সংজ্ঞা অনুযায়ী বিরোধীদল তারাই যাদের সংসদে সিট আছে। এর বাইরের দলগুলোকে আমেরিকার মতো দেশেও বিরোধীদল হিসেবে গণ্য হয় না। যদিও বাংলাদেশের গণতন্ত্র অনেকটা ওয়েস্টমিনস্টার ব্যবস্থায় পরিচালিত হয়, এই ব্যাবস্থায়ও পার্লামেন্টের অংশ নয় এমন দলকে বিরোধীদল বলা হয় না।

পরে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, তাকে প্রশ্ন করা উচিত ছিলো, সাম্প্রতিক সহিংসতায় এতোগুলো মানুষকে হত্যা করা হলো তার বিষয়ে তাদের কোন মন্তব্য নেই কেন। কিছুদিন আগে একটা উপ-নির্বাচনের সময় হিরো আলম নামের একজন প্রার্থীর ওপর একটা হামলার ঘটনার পর তারা সেই ঘটনার বিচার দাবি করেছিলো, এখন যখন পুলিশ হত্যা করা হলো, এতোগুলো সাংবাদিককে মারা হলো- তারা এর বিচার দাবি করে না কেন? 

খুনি-সন্ত্রাসীদের সাথে বৈঠকের কোন সুযোগ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খুনিদের সাথে কিসের বৈঠক, কিসের আলোচনা? যারা এইভাবে মানুষকে হত্যা করতে পারে, যারা আমাদের সসমস্ত উন্নয়ন কর্মকাণ্ড ধ্বংস করতে পারে তাদের সাথে কিসের ডায়লগ? 
 
পিটার হাসকে উদ্দেশ করে সরকার প্রধান বলেন, সে (মার্কিন রাষ্ট্রদূত) বসে ডিনার খাক আর ডায়লগ করুক। এটা আমাদের দেশ, আমরা স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে। কাজেই আমাদের সার্বভৌমত্বের বিষয়টা তাদের মাথায় রাখা উচিত। ওই খুনিদের সাথে আলোচনা করি এটা আমাদের মানুষও চায় না, বরং এখন মানুষ তাদেরকে ঘৃণা করে। বিএনপি-জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সাধারণ জনগণ ঘৃণা করে। 

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির দুর্নীতির মামলায় এখন কানাডা থেকে লোকজন এসে সাক্ষ্য দিচ্ছে। কানাডা থেকে দুজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা খালেদা-তারেকের দুর্নীতির প্রমাণ দিচ্ছে। এদের এইসব দুর্নীতির কথা কি তারা জানে না? 

শেখ হাসিনা বলেন, কে চোখ রাঙালো, আর কে বাঁকালো, আমরা ওটার পরোয়া করি না। অনেক সংগ্রাম করেই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি।

শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনের সময় ভারত, কানাডা বা ইংল্যান্ডসহ সংসদীয় গণতান্ত্রিক দেশে যেভাবে হয়, বাংলাদেশেও সেটা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, যখনই তফসিল হবে এবং নমিনেশন সাবমিট হবে, তখন থেকে আর মন্ত্রীরা সুযোগ-সুবিধা বা পতাকা কোনও সুবিধা ব্যবহার করতে পারবে না। একজন প্রার্থী হিসেবে তাকে ভোট চাইতে হবে। ২০১৮ সালে সেভাবে হয়েছিল। হ্যা, ২০১৪ সালে আমি অন্য দল থেকে কিছু মন্ত্রী নিয়েছিলাম। ২০১৮ সালে সেই পদ্ধতি করিনি। যেটা অন্য দেশে হয় এবারও সেই পদ্ধতি হবে।’

একাত্তর/এআর/কেএসইচ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর