এবার মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে আরাফি ও সারওয়ার্দীকে

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০১:৩১ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা সেজে বিএনপির পক্ষে বক্তব্য দেয়া কাণ্ডে এবার মুখোমুখি করা হচ্ছে দুই প্রধান অভিযুক্তকে।

গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ঘটনায় আটক মিয়ান আরাফি ওরফে জাহিদুল ইসলাম বেল্লাল ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

বৃহস্পতিবার মিন্টু রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশিদ। 

তিনি বলেন, ২৮ অক্টোবর মিয়ান আরাফির নয়াপল্টনে সংবাদ সম্মেলনের ঘটনা বিদেশি ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।  

বিএনপির অফিসে সরকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার সময় মিয়ান আরাফি ও সারওয়ার্দী পাশাপাশি বসেছিলেন। গ্রেপ্তারের পর আরাফি বলেছেন, তাকে শিখিয়ে পড়িয়ে বিএনপি অফিসে বক্তব্য দিতে নিয়ে যান সারওয়ার্দী।    

শনিবার সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ আয়োজন করে বিএনপি ও জামায়াতে ইসলামী। কিন্তু সমাবেশ শুরুর আগেই সহিংসতায় জড়িয়ে পড়ে দল দুটির নেতা-কর্মীরা।

প্রকাশ্য রাজপথে পিটিয়ে হত্যা করা এক পুলিশ সদস্যকে। আগুন দেয়া হয় অর্ধশতাধিক গাড়িতে। হামলা চালানো হয় প্রধান বিচারপতির বাসভবনে। বিএনপির নেতা-কর্মীদের হামলায় ২৮ সাংবাদিক ও ৪১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সংঘর্ষের জেরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে দলের সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর সেখানে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আরাফি। তিনি নিজের পরিচয় দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে।

মিয়ান আরাফির ইংরেজিতে সংবাদ সম্মেলনের সময় তার দুই পাশে বসা ছিলেন চৌধুরী হাসান সারওয়ার্দী ও বিএনপি নেতা ইশরাক হোসেন। এক ভিডিওতে দেখা যায়, আরাফি সংবাদ সম্মেলন শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভীর সঙ্গেও আলাপ করছেন।

আরবি
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদ্‌যাপনকে কেন্দ্র করে রাজধানীর আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশার খুন হন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। 
বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর