আমি বঙ্গবন্ধু কন্যা, সেটাই আমার পরিচয়: শেখ হাসিনা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৬:১২ পিএম

‌‘আমি বঙ্গবন্ধু কন্যা, সেটাই আমার পরিচয়। আর কিছু না’- কথাগুলো বলার সঙ্গে সঙ্গে করতালিতে মুখর হয়ে ওঠে মেট্রোরেলের বগি। শনিবার মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আবেগঘন মুহূর্ত তৈরি হয়। 

মেট্রোরেলে করে যাত্রা শুরুর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার সুযোগ হয় সাংবাদিকদের। অনেক বিশ্বনেতাদের মতো বলা হয়ে থাকে প্রধানমন্ত্রীকে কিন্তু তিনি কার সঙ্গে নিজের মিল পান জানতে চাইলে তিনি বলে ওঠেন, ‘আমি বঙ্গবন্ধু কন্যা সেটাই আমার পরিচয়।’ 

প্রধানমন্ত্রী বলেন, আমার আমিত্ব বলে কিছু নেই। কারণ আমি নিজেকে উৎসর্গ করেছি এদেশের মানুষের কল্যানে। মানুষ যখন ভালো থাকে ওটাই আমার সব থেকে বড় আনন্দ। আমার মনে হয় আমার বাবার আত্মাটাও শান্তি পাবে। এই যে এতো সাহস এবং শক্তি এটাও উৎস কোথায় জানতে চাইলে তিনি বলেন, মুজিব কন্যা হিসেবে, সেটাই আমার বড় উৎস। আমি জাতির পিতার কন্যা। বাংলাদেশের জনগন তারাই আমার উৎসের আধার। 

জাতি নতুন কিছু পেতে চাচ্ছে কিনা প্রশ্নে সরকার প্রধান বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি এখন লক্ষ্য স্মার্ট জনগন করে তোলা। শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাই। দেশকে উন্নত করতে চাই। সেই প্রেক্ষিতে পরিকল্পনা তৈরি করেছি। বাংলাদেশ কারো কাছে হাত পাতবে না। সম্মানের সাথে চলবে। কারণ জাতির পিতার নেতৃত্বে মুক্তিযদ্ধে বিজয় অর্জন করেছি। বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে তুলবো। 

এক সময় মেট্রোরেলে চড়ে আগারগাঁও থেকে মতিঝিলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর ২টা ৪০ মিনিটে মেট্রোরেলের আগারগাঁও টু মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি। এরপর আধুনিক এই নগর গণপরিবহনে চেপে বসেন প্রধানমন্ত্রী। মাত্র ২৫ মিনিটে আগারগাঁও থেকে মতিঝিলে পৌঁছান তিনি। মতিঝিল স্টেশনে নেমে আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় জনসভার উদ্দেমে রওনা দেন তিনি।

উল্লেখ্য, মেট্রোরেল চালুর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দূরত্বের পথ মাত্র ৩৮ মিনিটে পার হতে পারবেন যাত্রীরা। এলিভেটেড লাইন হওয়ায় রাজধানীর চিরচেনা যানজটে পড়তে হবে না যাত্রীদের। উত্তরা-মতিঝিল পর্যন্ত পুরো পথের জন্য ভাড়া গুণতে হবে ১০০ টাকা। অবশ্য শুরুতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের সবগুলো স্টেশনে মেট্রোরেল থামবে না। চলবে সকাল থেকে রাত অবধি।

জানা গেছে, এমআরটি লাইন-৬ প্রকল্পটি ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ১৯ হাজার ৭১৮ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে জাইকা। বাকি ১৩ হাজার ৭৫৩ কোটি ৫২ লাখ টাকা বহন করছে বাংলাদেশ সরকার। মেট্রোরেল নির্মাণ প্রকল্পটি ২০১২ সালের ১৮ ডিসেম্বর একনেকে অনুমোদন দেওয়া হয়। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে জাইকার সঙ্গে চুক্তি সই হয়। 

প্রথমে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৬ নির্মাণের কথা ছিল। যাত্রীদের সুবিধা বিবেচনায় সেটি কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ করতে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত দূরত্ব এক দশমিক ৬ কিলোমিটার। বর্তমানে বর্ধিত অংশের অর্থাৎ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজ চলছে। যদিও নির্মাণকাজের শুরুতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। গত ৩১ অক্টোবর পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশের বাস্তব কাজ শেষ হয়েছে ৯৮ দশমিক ০৮ শতাংশ।

 

 

একাত্তর/এসি/কেএসএইচ/
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠানোই এখন সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
ছেলের শেষকৃত্য হয়ে গেছে, অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধশান্তির প্রার্থনা পর্বও শেষ- পরিবারের সবাই তখন শোকের সাগরে ভাসছেন। কিন্তু ঘটনার ঠিক ১৫ দিন পর জেলখানা থেকে আসা একটি ফোন কল এক অবিশ্বাস্য অলৌকিক...
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর