নির্বাচনে হস্তক্ষেপ প্রশ্নে বাংলাদেশে বাইডেনের ‘ভিন্ননীতি’

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম

এ যেন এক মুখে দুই কথার সমান। বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের ‘অযাচিত’ হস্তক্ষেপ দেখছে গোটা দেশসহ সারা বিশ্ব। ঠিক সেই সময়ে চীনকে তাইওয়ানের আসন্ন নির্বাচনে হস্তক্ষেপ না করার জন্য সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর এই সতর্কতার কথা জানান তিনি। শি’র সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, আমি স্পষ্ট করে দিয়েছি যে আমি কোনো হস্তক্ষেপ আশা করিনা।

বাংলাদেশের মতোই আগামী জানুয়ারিতে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে, যা চীনের সঙ্গে দ্বীপ দেশটির সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে অতিরিক্ত অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে ধারনা করা হচ্ছে। তাইওয়ান বেইজিং-ওয়াশিংটনের মধ্যে উত্তেজনার একটি প্রধান উৎস। তাইওয়ান প্রণালী এবং দক্ষিণ চীন সাগরে চীন আগ্রাসী কৌশল অবলম্বন করেছে, যা আগামী বছরগুলোতে দ্বীপটিতে সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কা তৈরি করেছে।

বাইডেন অতীতে বারবার বলেছিলেন যে তাইওয়ানে আক্রমণ করা হলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে তাইওয়ানকে রক্ষা করবে, যা মার্কিন সরকার বছরের পর বছর ধরে বজায় রাখা কৌশলগত অস্পষ্টতার সাথে সাংঘর্ষিক। অর্থাৎ মার্কিন স্বার্থে বাইডেনের এই হস্তক্ষেপ না করার হুঁশিয়ারি। তবে বাইডেনের মতে, তার প্রশাসন ‘চীন নীতি’ পরিবর্তন করতে চাচ্ছে না। আবার চীন থেকে আলাদা ভূখণ্ড হিসেবে তাইওয়ানকে স্বীকৃতি দিচ্ছে না।

বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নির্দিষ্ট দেশের উপর এমন আলাদা ভিসা নীতি নিয়ে সমালোচনা আছে বিশ্বজুড়েই। অনেকেই বলছেন- এই ভিসা নীতির আইনি ভিত্তি নেই। আবার নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের রাজনৈতিক দলগুলোর সঙ্গে দৌড়ঝাঁপ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। আবার অনেকেই তার ভূমিকাকে ভিয়েনা কনভেনশনের বরখেলাপ বলে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপের আরেক উদাহরণ তৈরি করেছেন আন্ডার সেক্রেটারি ডোনাল্ড লু। পিটার হাস যখন প্রভাব খাটিয়ে ব্যর্থ হচ্ছিলেন সরকারকে চাপে ফেলতে, তখন তিনটি প্রধান রাজনৈতিক দলের কাছে ভিসা নীতির হুমকি দিয়ে চিঠি পাঠান। চিঠিতে তিনি নিঃশর্ত সংলাপে বসার আহবান জানান। যদিও তফসিল ঘোষণার আগ মুহূর্তে সংলাপের সুযোগ নেই বলে জানিয়েছে ক্ষমতাসীন দল- আওয়ামী লীগ।

নিঃশর্ত এই সংলাপের প্রস্তাব এসেছিল আওয়ামী লীগের পক্ষ থেকে। যদিও সেখানে সাড়া না দিয়ে শর্ত জুড়ে দেয় বিএনপি। ২৮ অক্টোবর সমাবেশ বিফলে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের তরফ থেকে ‘প্রেসক্রিপশন’ আসে নিঃশর্ত সংলাপের। আর তাতে তখন সংলাপে বসার জন্য উদগ্রীব হয়ে ওঠে বিএনপি।

বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু রাজনীতিবিদের ভূমিকাকে নব্য ঔপনিবেশবাদ হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়া। মস্কো মনে করে, এ ধরনের পদক্ষেপ একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ‘নির্লজ্জ হস্তক্ষেপের’ চেষ্টা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক্স-এ (সাবেক টুইটার) একথা জানায়।

গত এপ্রিলে সংসদে এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্র যে কোনো দেশে ক্ষমতা ‘উল্টাতে পারে, পাল্টাতে পারে’।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, ‘আমার কাছে একটা বড় প্রশ্ন হল, কেন তারা নিষেধাজ্ঞা জারি করল? যখন আইনশৃঙ্খলা বাহিনী দেশের সন্ত্রাস মোকাবিলার জন্য কাজ করছে, মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তখন তারা লঙ্ঘনকারীদের পক্ষে অবস্থান নিয়েছে, যারা ভুক্তভোগী, তাদের পক্ষে নয়।’

এআরএস
সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গত ৮-১১ জুন অনুষ্ঠিত চার দিনব্যাপী...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গেলো ৮ থেকে ১১ জুন পর্যন্ত...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর