জাপার মনোনয়ন ফরম বিক্রি শুরু, ভোটের সিদ্ধান্ত বৈঠকের পরে

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০১:০৮ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টি মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। সোমবার দুুপুর ১২টার দিকে চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন বিক্রি কার্যক্রম উদ্বোধন করেছেন সাবেক মন্ত্রী ও দলটির নেতা আনিসুল ইসলাম। এরপর সাবেক মহাসচিব রুহুল আমি হাওলাদারের পরিচালনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জমা দেওয়া যাবে ফরম। এ বছর জাতীয় পার্টির মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা করা হয়েছে।

সোমবার দলটির প্রেসিডিয়াম মেম্বার ফখরুল ইমাম জানান, নির্বাচনের ব্যাপারে আজ (সোমবার) কেন্দ্রীয় নেতাদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। মনোনয়ন ফরম বিক্রির জন্য চেয়ারম্যানের কার্যালয় প্রস্তুত করা হয়েছে। দেশের বিভাগভিত্তিক আলাদা বুথ থেকে ফরম বিক্রির করা হবে। 

তফসিল অনুযায়ী আগামী বছরের সাত জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হবে। আর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর।

এদিকে শনিবার জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সই করা এক চিঠিতে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, গত তিন ভোটের ধারাবাহিকতায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়েই ভোটের মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

ইসিতে পাঠানো চিঠিতে রওশন লেখেন, জাতীয় পার্টি বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় এবারও চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্বান্ত গ্রহণ করেছি।

এটা হবে শুধু মাত্র নির্বাচনী জোট। নির্বাচনের পর জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুসরণ করবেন,’ উল্লেখ করা হয়েছে চিঠিতে।

আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক লাঙল অথবা প্রার্থীর ইচ্ছানুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন বলেও লিখেছেন রওশন এরশাদ।

আর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে অনুরোধ করেছেন বিরোধীদলীয় নেতা।

সাবেক সেনাশাসক হুসেইন মুহাম্মদ এরশাদের গড়া দল জাতীয় পার্টি ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে।

এরপর গণ-আন্দোলনে এরশাদের পতনের পর অনেক দুর্বল হয়ে পড়ে জাতীয় পার্টি। এরশাদ কারাগারে থাকা অবস্থায় ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ৩৫ আসন পেয়ে তৃতীয় অবস্থানে আসে দলটি।  

১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ৩২ আসন পায় জাতীয় পার্টি। ওই নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সরকার গঠনে জাতীয় পার্টি সমর্থন দিয়েছিল।

এরপর ২০০৯ ও ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অংশ হয়ে জাতীয় পার্টি ভোটে অংশ নেয়। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে ২২টি আসন পায় জাতীয় পার্টি । 

দশম (২০১৪) ও একাদশ (২০১৮) সংসদে প্রধান বিরোধীদলের ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি।  

একাত্তর/এসি
দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া যেতে পারে বলে সুপারিশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিএনপির আনা ‘জুলাই বিপ্লবকে ধারণ না করার’ অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুর থেকে একটি সামরিক বিমানে দুপুর ২টা ২০ মিনিটে রওনা দিয়ে ২টা ৫৫...
একটি নতুন চাকরির স্বপ্ন, বুকভরা আনন্দ আর প্রিয়জনদের কাছে ফেরার তীব্র আকুলতা- সবকিছুই মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। নতুন কর্মস্থলে যোগ দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ছড়িয়ে পড়া অভূতপূর্ব বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের দায় সরাসরি অভিবাসীদের ওপর চাপিয়ে ফের চরম বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর